ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বললেন সৌদি যুবরাজ, সামরিক পদক্ষেপে উদ্বেগ

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের জল্পনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বিঘ্নের ঘটনার পর ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার হামলার আশঙ্কা থাকলেও শেষ মুহূর্তে তিনি পরিকল্পনাটি স্থগিত করেন। তবে সেটি পুরোপুরি বাতিল করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’

এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত না করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরব সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনের কাছে বিস্তারিত ব্যাখ্যাও চেয়েছে।

আরও পড়ুনঃ  ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী

এদিকে ইরান আগেই সতর্ক করে জানিয়েছে, দেশটির ওপর নতুন করে হামলা হলে তারা ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে।

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে সৌদি আরবের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পায়নি অ্যাক্সিওস।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বললেন সৌদি যুবরাজ, সামরিক পদক্ষেপে উদ্বেগ

আপডেটের সময়: ১০:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের জল্পনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বিঘ্নের ঘটনার পর ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার হামলার আশঙ্কা থাকলেও শেষ মুহূর্তে তিনি পরিকল্পনাটি স্থগিত করেন। তবে সেটি পুরোপুরি বাতিল করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের