ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী বুলডোজারে মাটি সরাতেই মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড ইরানি এয়ারলাইনসকে সেবা দিলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব বস্ত্রশিল্পের সংকট মোকাবিলায় সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক জালেই ১০০ মণ ইলিশ, পাথরঘাটার জেলেদের মুখে স্বস্তির হাসি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

চলতি মৌসুমে সাগরে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশায় ছিলেন পাথরঘাটার জেলেরা। এর মধ্যেই গভীর বঙ্গোপসাগরে গিয়ে এক জালেই প্রায় ১০০ মণ ইলিশ পেয়েছেন ‘এফবি নাজমা’ ট্রলারের জেলেরা। বিপুল পরিমাণ মাছ নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফেরে ট্রলারটি।

প্রায় ১০০ মণ ইলিশ বিক্রি করে ট্রলার মালিক পেয়েছেন প্রায় ২৫ লাখ টাকা।

দুই ঘণ্টার জালেই বিপুল ইলিশ

ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে রওনা হন তারা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে গভীর সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে দেখা যায়, পুরো জালজুড়েই রুপালি ইলিশ।

আরও পড়ুনঃ  চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, ভাইসহ আহত ৩

মাছের পরিমাণ এত বেশি ছিল যে জাল থেকে ইলিশ ছাড়াতেও বেশ বেগ পেতে হয় জেলেদের।

বাপ্পি মিয়া বলেন, গত কয়েক মাস আবহাওয়া খারাপ থাকায় ইলিশের মৌসুমেও ঠিকমতো মাছ শিকার করতে পারেননি তারা। এক জালেই বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় ট্রলার মালিক ও জেলেরা সবাই আনন্দিত। মাছ বিক্রি শেষে আবার রাতে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

স্বস্তি ফিরেছে জেলেদের সংসারে

ট্রলারের জেলে আলমগীর হোসেন বলেন, চলতি ইলিশ মৌসুমে আশানুরূপ মাছ না পাওয়ায় সংসার চালাতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। একসঙ্গে এত মাছ পাওয়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে।

আরও পড়ুনঃ  হাটহাজারীতে সাত পা নিয়ে বাছুরের জন্ম, দেখতে ভিড়

ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ১০০ মণ ইলিশ ২৫ হাজার টাকা মণ দরে বিক্রি করে প্রায় ২৫ লাখ টাকা পাওয়া গেছে। মাছগুলোর আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। আকার আরও বড় হলে এসব মাছ ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত বিক্রি হতে পারত বলে জানান তিনি।

আশাবাদী অন্য জেলেরাও

পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম জানান, চলতি ইলিশ মৌসুমে ওই এলাকায় এক ট্রলারে ১০০ মণ ইলিশ পাওয়ার ঘটনা এটাই প্রথম।

আরও পড়ুনঃ  তিন দফা সময় বাড়িয়েও শেষ হয়নি ব্রিজের কাজ, দুর্ভোগে হাজারো কৃষক

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দীর্ঘদিন মাছের দেখা না পাওয়ায় ট্রলার মালিক ও জেলেরা লোকসানে ছিলেন। একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় সেই লোকসান অনেকটাই কাটিয়ে ওঠার আশা করছেন তারা।

তিনি আরও বলেন, একটি মাছধরা ট্রলারে এত মাছ পাওয়ায় বিএফডিসি ঘাটে থাকা অন্যান্য ট্রলার ও জেলেরাও আশাবাদী হয়েছেন। তারাও গভীর বঙ্গোপসাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

এক জালেই ১০০ মণ ইলিশ, পাথরঘাটার জেলেদের মুখে স্বস্তির হাসি

আপডেটের সময়: ০৪:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চলতি মৌসুমে সাগরে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশায় ছিলেন পাথরঘাটার জেলেরা। এর মধ্যেই গভীর বঙ্গোপসাগরে গিয়ে এক জালেই প্রায় ১০০ মণ ইলিশ পেয়েছেন ‘এফবি নাজমা’ ট্রলারের জেলেরা। বিপুল পরিমাণ মাছ নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফেরে ট্রলারটি।

প্রায় ১০০ মণ ইলিশ বিক্রি করে ট্রলার মালিক পেয়েছেন প্রায় ২৫ লাখ টাকা।

দুই ঘণ্টার জালেই বিপুল ইলিশ

ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে রওনা হন তারা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে গভীর সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে দেখা যায়, পুরো জালজুড়েই রুপালি ইলিশ।

আরও পড়ুনঃ  রাজস্ব বাড়াতে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন ইজারা দেবে রেল

মাছের পরিমাণ এত বেশি ছিল যে জাল থেকে ইলিশ ছাড়াতেও বেশ বেগ পেতে হয় জেলেদের।

বাপ্পি মিয়া বলেন, গত কয়েক মাস আবহাওয়া খারাপ থাকায় ইলিশের মৌসুমেও ঠিকমতো মাছ শিকার করতে পারেননি তারা। এক জালেই বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় ট্রলার মালিক ও জেলেরা সবাই আনন্দিত। মাছ বিক্রি শেষে আবার রাতে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

স্বস্তি ফিরেছে জেলেদের সংসারে

ট্রলারের জেলে আলমগীর হোসেন বলেন, চলতি ইলিশ মৌসুমে আশানুরূপ মাছ না পাওয়ায় সংসার চালাতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। একসঙ্গে এত মাছ পাওয়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে।

আরও পড়ুনঃ  হাটহাজারীতে সাত পা নিয়ে বাছুরের জন্ম, দেখতে ভিড়

ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ১০০ মণ ইলিশ ২৫ হাজার টাকা মণ দরে বিক্রি করে প্রায় ২৫ লাখ টাকা পাওয়া গেছে। মাছগুলোর আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। আকার আরও বড় হলে এসব মাছ ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত বিক্রি হতে পারত বলে জানান তিনি।

আশাবাদী অন্য জেলেরাও

পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম জানান, চলতি ইলিশ মৌসুমে ওই এলাকায় এক ট্রলারে ১০০ মণ ইলিশ পাওয়ার ঘটনা এটাই প্রথম।

আরও পড়ুনঃ  পাবনায় শিশু হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা