ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক সপ্তাহ পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগে ঝুঁকির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পুনরায় ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা: সতর্কবার্তা জারি করল বাংলাদেশ পুলিশ

তবে বর্ষাকালীন পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সতর্কতার সঙ্গে ভ্রমণ এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে টানা বৃষ্টি, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগের ঝুঁকির কারণে গত ৭ জুলাই সাজেক ভ্যালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে নতুন কোনো পর্যটক সেখানে প্রবেশ করতে পারেননি।

আরও পড়ুনঃ  কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: হারনেস ছিঁড়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

এ সময় বৈরী আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে আটকা পড়েন ৫৬১ জন পর্যটক। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে তাদের নিরাপদে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুনঃ  এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার উন্নতি এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

এক সপ্তাহ পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

আপডেটের সময়: ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগে ঝুঁকির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পুনরায় ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  উন্মোচনের আগেই ফাঁস আইফোন ১৮ প্রো ম্যাক্সের সম্ভাব্য ফিচার, থাকছে শক্তিশালী চিপ ও ক্যামেরায় বড় আপগ্রেড

তবে বর্ষাকালীন পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সতর্কতার সঙ্গে ভ্রমণ এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে টানা বৃষ্টি, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগের ঝুঁকির কারণে গত ৭ জুলাই সাজেক ভ্যালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে নতুন কোনো পর্যটক সেখানে প্রবেশ করতে পারেননি।

আরও পড়ুনঃ  ব্যবসা-বাণিজ্য সহজীকরণে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এ সময় বৈরী আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে আটকা পড়েন ৫৬১ জন পর্যটক। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে তাদের নিরাপদে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত, চীন ইস্যুতে উদ্বেগের কথা সংসদীয় কমিটির প্রতিবেদনে

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার উন্নতি এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।