ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য হরমুজের পর আরব সাগরেও নিষিদ্ধ অঞ্চল বাড়াচ্ছে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে সানসিলা জেবরিন ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা শুভশ্রীর ‘এমনি’ ক্যাপশন ঘিরে দেব-ভক্তদের কৌতূহল এশিয়ান গেমস শুরুর ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া পরিবেশদূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ, ৪৬ পিয়ারে ফাটল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খুলনা সিটির বাজেট ৬০১ কোটি ৭৯ লাখ টাকা, অগ্রাধিকার জলাবদ্ধতা নিরসনে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) চলতি অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ বাজেট ঘোষণা করেন।

রাজস্ব আয় ২১১ কোটি ৯০ লাখ টাকা

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ টাকা। এর বিপরীতে সামগ্রিক পরিচালন ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ টাকা।

আরও পড়ুনঃ  বিদেশভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করা যাবে

এ ছাড়া সরকারের কাছ থেকে সাধারণ অনুদান হিসেবে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা পাওয়ার প্রত্যাশা করেছে সিটি কর্পোরেশন। বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান হিসেবে আরও ৭৯ কোটি ৪৬ লাখ টাকা ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেকে

নতুন করে কোনো কর আরোপ নয়

বাজেট বক্তৃতায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এবারের বাজেটে নগরবাসীর ওপর নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।

নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জলাবদ্ধতা নিরসনে বিশেষ বরাদ্দ

খুলনাবাসীর দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত ৪৬

এ লক্ষ্যে নগরের অভ্যন্তরীণ সড়কগুলো মেরামতের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণ করা হবে। জলাবদ্ধতা স্থায়ীভাবে কমাতে এসব কার্যক্রমকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা জানিয়েছেন কেসিসি প্রশাসক।

নগরবাসীর নাগরিক সুবিধা বাড়ানোর পাশাপাশি পরিকল্পিতভাবে এসব উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে খুলনা শহরের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য

খুলনা সিটির বাজেট ৬০১ কোটি ৭৯ লাখ টাকা, অগ্রাধিকার জলাবদ্ধতা নিরসনে

আপডেটের সময়: ০৮:৩৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) চলতি অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ বাজেট ঘোষণা করেন।

রাজস্ব আয় ২১১ কোটি ৯০ লাখ টাকা

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ টাকা। এর বিপরীতে সামগ্রিক পরিচালন ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ টাকা।

আরও পড়ুনঃ  সৌদিতে প্রবাসীদের ভোগান্তির কথা শুনলেন হাসনাত, উঠল দালালচক্রের অভিযোগ

এ ছাড়া সরকারের কাছ থেকে সাধারণ অনুদান হিসেবে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা পাওয়ার প্রত্যাশা করেছে সিটি কর্পোরেশন। বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান হিসেবে আরও ৭৯ কোটি ৪৬ লাখ টাকা ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকটে আফ্রিকাসহ বিকল্প উৎসের দিকে নজর সরকারের