ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাপলা চত্বর থেকে চট্টগ্রামমুখী ১১ দলের লং মার্চ শুরু শনিবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে ১০ লাখ ঋণে উদ্যোক্তা হওয়ার সুযোগ, সফল হলে মিলবে আরও ১০ লাখ সৈয়দপুরে নতুন উপ-শাখা চালু করল মিডল্যান্ড ব্যাংক সীমান্তে জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেকে ৫০০ বছরের পুরোনো মানচিত্রে বদল, নতুন বিশ্বচিত্রে আফ্রিকার আয়তন আরও স্পষ্ট লিড নিয়েও মোনাকোর কাছে হার, তিন ম্যাচে জয়হীন পিএসজি ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, এয়ার কোয়ালিটি স্কোর ৯২ পূর্ববিরোধের জেরে স্কুলশিক্ষককে ঘিরে ছুরিকাঘাত, গুরুতর আহত বাধা এলে লংমার্চের ছয় দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত ৪৬

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত দুজন

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর ও তার বাবাসহ উভয় পক্ষের অন্তত ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকায় কনের বাড়ির উদ্দেশে বরযাত্রী নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। গাড়িটি গাবতলী বাজারে পৌঁছালে ধীতপুর বড়বাড়ি এলাকার কাজলের পক্ষের কয়েকজন যুবক সেটি আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  বিরোধীদলের কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী

এ ঘটনাকে কেন্দ্র করে কাজলের পক্ষের লোকজনের সঙ্গে বারঘড়িয়া এলাকার আশকর আলীর বংশের বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল ও ঢিল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

বর ও তার বাবাসহ আহত ৪৬

সংঘর্ষে বর মো. হানিফ ও তার বাবা হবি মিয়াসহ অন্তত ৪৬ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  রেল নিরাপত্তায় বড় প্রশ্ন, টিকিট তল্লাশির আড়ালে কি কমছে নজরদারি?

দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

ধীতপুর বড়বাড়ি এলাকার কাজল দাবি করেন, গাবতলী বাজারে যানজটকে কেন্দ্র করে এক অটোরিকশাচালকের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। তার পক্ষের লোকজন পরিস্থিতি শান্ত করতে গেলে একপর্যায়ে বরপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে তাদের পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে বরপক্ষের হেলাল বলেন, বরযাত্রীর গাড়ি গাবতলী বাজারে পৌঁছালে কাজলের ভাই-ভাতিজারা গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তার দাবি, বরপক্ষের অন্তত ৩০ জন এতে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: রিজভী

পুলিশ বলছে, পরিস্থিতি এখন স্বাভাবিক

খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের লোকজন সরে গেলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাপলা চত্বর থেকে চট্টগ্রামমুখী ১১ দলের লং মার্চ শুরু

বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত ৪৬

আপডেটের সময়: ০৯:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত দুজন

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর ও তার বাবাসহ উভয় পক্ষের অন্তত ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকায় কনের বাড়ির উদ্দেশে বরযাত্রী নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। গাড়িটি গাবতলী বাজারে পৌঁছালে ধীতপুর বড়বাড়ি এলাকার কাজলের পক্ষের কয়েকজন যুবক সেটি আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  উইপোকার উৎপাতে মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

এ ঘটনাকে কেন্দ্র করে কাজলের পক্ষের লোকজনের সঙ্গে বারঘড়িয়া এলাকার আশকর আলীর বংশের বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল ও ঢিল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

বর ও তার বাবাসহ আহত ৪৬

সংঘর্ষে বর মো. হানিফ ও তার বাবা হবি মিয়াসহ অন্তত ৪৬ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ

দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

ধীতপুর বড়বাড়ি এলাকার কাজল দাবি করেন, গাবতলী বাজারে যানজটকে কেন্দ্র করে এক অটোরিকশাচালকের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। তার পক্ষের লোকজন পরিস্থিতি শান্ত করতে গেলে একপর্যায়ে বরপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে তাদের পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে বরপক্ষের হেলাল বলেন, বরযাত্রীর গাড়ি গাবতলী বাজারে পৌঁছালে কাজলের ভাই-ভাতিজারা গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তার দাবি, বরপক্ষের অন্তত ৩০ জন এতে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  পৌর ভবনে শত শত ডাস্টবিন পড়ে থাকায় বাবরের ক্ষোভ