ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামী মারা যাওয়ার শোকে ১৫ বছর ‘স্বেচ্ছাবন্দী’, অবশেষে হাসপাতালে সালেহা বিচারককে সাবেক রেলমন্ত্রী: শ্যোন অ্যারেস্ট দেখানোর আগে ভেবে দেখবেন, যদিও পারবেন কি না কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ পাথর দিয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছে ছেলে অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ মুক্ত করল তুরস্ক-সোমালিয়া বাহিনী মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, বৈঠকে জোর দ্বিপক্ষীয় সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায়, শিগগিরই শুরু হচ্ছে দুই সংলাপ ডেঙ্গুর দাপট অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ ও হাসপাতালে ভর্তি ১,০৯৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চরমোনাই পীরের বক্তব্য: নীতি-আদর্শে গড়ে উঠলেই রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে

ইসলামের নীতি-আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ

তিনি ছাত্রদের নিজেদের যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। এ সময় জ্ঞান, চরিত্র, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের জন্য প্রস্তুত হতে হবে।

চরমোনাই পীর বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। নীতি, নৈতিকতা ও আদর্শ ধারণ করে সংগঠনটি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে এমন নেতৃত্ব তৈরি করতে হবে, যারা সততা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারে। নিজেদের ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত করতে পারলে তাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের আদর্শের পতাকা উড়বে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  সংসদে নতুন আসন বণ্টন, প্রধানমন্ত্রীর পাশে এখন স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানও বক্তব্য দেন। তিনি সরকারকে গণভোটের প্রথা প্রতিষ্ঠা এবং জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামী মারা যাওয়ার শোকে ১৫ বছর ‘স্বেচ্ছাবন্দী’, অবশেষে হাসপাতালে সালেহা

চরমোনাই পীরের বক্তব্য: নীতি-আদর্শে গড়ে উঠলেই রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে

আপডেটের সময়: ১২:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ইসলামের নীতি-আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  সখীপুরে ট্রাকের চাকায় পিষ্ট মা-মেয়ে, সড়কে ঝরল দুই প্রাণ