ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চীনের শুল্ক ফাঁকিতে ৪০টির বেশি দেশকে ব্যবহারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করে পণ্য মার্কিন বাজারে পাঠিয়েছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউস। এসব দেশের মাধ্যমে চীনা পণ্য তৃতীয় দেশে পাঠিয়ে তুলনামূলক কম হারে আমদানি শুল্ক দেওয়ার সুযোগ নেওয়া হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।

হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা, ভারত, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টির বেশি দেশ চীনা পণ্য তৃতীয় দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। এর মাধ্যমে চীন কয়েক হাজার কোটি ডলারের মার্কিন শুল্ক এড়িয়েছে বলে দাবি করা হয়েছে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, এ ধরনের বাণিজ্যপথের কারণে মার্কিন কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না।’ একই সঙ্গে চীনা কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারেরও সমালোচনা করেন তিনি।

আরও পড়ুনঃ  ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ

তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠানোর ক্ষেত্রে একতরফা কোনো পদক্ষেপ বা চুক্তি যেন অন্য দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়েও সতর্ক করেছেন চীনা মুখপাত্র।

৩০০ বিলিয়ন ডলারের পণ্য পাঠানোর দাবি

হোয়াইট হাউসের প্রতিবেদনে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন হিসাবের বরাত দিয়ে বলা হয়েছে, ৩০ বিলিয়ন থেকে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের পণ্য উচ্চ শুল্কের আওতাভুক্ত দেশ থেকে কম শুল্কের আওতাভুক্ত দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

এ ধরনের বাণিজ্যপ্রক্রিয়াকে ‘ট্রান্সশিপমেন্ট’ বলা হয়। এতে পণ্য চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে তৃতীয় কোনো দেশে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন কম শুল্কের দেশগুলোকে ব্যবহার করে এই পদ্ধতিতে মার্কিন শুল্ক এড়িয়ে গেছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চীন তৃতীয় দেশকে মধ্যবর্তী গন্তব্য হিসেবে ব্যবহারের পাশাপাশি পণ্যের মোড়ক ও কাগজপত্র পরিবর্তন করে প্রকৃত উৎপত্তিস্থল গোপন করেছে। এর ফলে চীনা পণ্য কম শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে। হোয়াইট হাউস এ প্রক্রিয়াকে ‘কাগজপত্রের মাধ্যমে প্রতারণা’ হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুনঃ  হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

শুল্ক ফাঁকি ঠেকাতে এআই ব্যবহার

চীনের শুল্ক ফাঁকি শনাক্ত ও ঠেকাতে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে বলেও হোয়াইট হাউসের প্রতিবেদনে জানানো হয়েছে।

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অর্থনীতির সহযোগী অধ্যাপক চ্যাং পাও লি মনে করেন, এই প্রতিবেদন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় ওয়াশিংটনের দর-কষাকষির অবস্থান আরও শক্তিশালী করতে পারে।

তিনি বিবিসিকে বলেন, তৃতীয় দেশের মাধ্যমে পরোক্ষভাবে মার্কিন বাজারে চীনা পণ্য প্রবেশের সুযোগ এখনো রয়েছে—এমন যুক্তি দেখাতে পারে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে বড় কোনো বাণিজ্য চুক্তি হলে সরাসরি চীনা রপ্তানির পাশাপাশি তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠানোর বিষয়টিও আলোচনায় আসতে পারে।

তবে চ্যাং পাও লি সতর্ক করে বলেন, বাণিজ্যপথ পরিবর্তনের সব ঘটনাই যে শুল্ক ফাঁকির উদ্দেশ্যে হয়েছে, তা নয়। অন্য দেশে উৎপাদন স্থানান্তর কিংবা সরবরাহব্যবস্থা পুনর্গঠনের কারণেও এমন পরিবর্তন হতে পারে।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বাড়ছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। ২০২৫ সালের মে মাসে দুই দেশের আলোচনার পর বেশির ভাগ শুল্ক স্থগিত করা হলেও পারস্পরিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বিধিনিষেধ পুরোপুরি বন্ধ হয়নি।

সম্প্রতি চীনের মানবাকৃতির রোবটের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে ড্রোন রপ্তানিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন।

এরই মধ্যে কয়েক সপ্তাহ পর ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফলে হোয়াইট হাউসের নতুন এই প্রতিবেদন দুই দেশের আসন্ন বাণিজ্য আলোচনাতেও প্রভাব ফেলতে পারে।

তবে বৈধ সরবরাহব্যবস্থা ও শুল্ক ফাঁকির মধ্যে পার্থক্য কীভাবে নির্ধারণ করা হবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: বিবিসি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

চীনের শুল্ক ফাঁকিতে ৪০টির বেশি দেশকে ব্যবহারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

আপডেটের সময়: ০৪:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করে পণ্য মার্কিন বাজারে পাঠিয়েছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউস। এসব দেশের মাধ্যমে চীনা পণ্য তৃতীয় দেশে পাঠিয়ে তুলনামূলক কম হারে আমদানি শুল্ক দেওয়ার সুযোগ নেওয়া হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।

হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা, ভারত, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টির বেশি দেশ চীনা পণ্য তৃতীয় দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। এর মাধ্যমে চীন কয়েক হাজার কোটি ডলারের মার্কিন শুল্ক এড়িয়েছে বলে দাবি করা হয়েছে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, এ ধরনের বাণিজ্যপথের কারণে মার্কিন কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না।’ একই সঙ্গে চীনা কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারেরও সমালোচনা করেন তিনি।

আরও পড়ুনঃ  সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান