ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, পুড়ল ভেতরের মালামাল জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে স্বর্ণ কেনা কমায় দাম কমেছে, দাবি মোদির বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর আগুন, হতাহত নেই বৃষ্টির পর বাড়বে শীতের অনুভূতি, মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার আভাস জামায়াতের সংস্কার প্রস্তাব ও বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে রাজ্জাকের বক্তব্য অস্বীকার আজহারের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর নতুন নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচজন নেতা বিবাহিত। তাঁদের কয়েকজনের সন্তানও রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

১৪ সদস্যের কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাইফুল ইসলাম। সহসভাপতি হিসেবে রয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সল ইকবাল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন রাশিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদ বিবাহিত এবং তাঁর আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। সহসভাপতি সাইমুজ্জামান মিশাও বিবাহিত ও এক সন্তানের বাবা। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিবাহিত, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন বিবাহিত ও এক সন্তানের জনক এবং প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম বিবাহিত। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের তৎকালীন কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় সংসদ। ওই সময় কমিটির সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে কমিটি বিলুপ্ত করা হয়েছিল। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মোমিন মালিতা।

নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদ মুঠোফোনে বলেন, ‘ভাই, আমি মিছিলে আছি। একটু পরে আপনার সঙ্গে কথা বলব।’ তবে এরপর তিনি আর যোগাযোগ করেননি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, ভবিষ্যতেও থাকবে: আইজিপি

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, নতুন কমিটিতে কেউ বিবাহিত আছেন বলে তাঁদের জানা নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে এবং কারও সন্তান থাকার বিষয়টি সত্য হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শনিবার রাতে মুঠোফোনে বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কেউ বিবাহিত কি না, তা তাঁর জানা নেই। তবে ছাত্রদলে আপাতত বিবাহিত হওয়ার বিষয়টি কিছুটা শিথিল বলে উল্লেখ করেন তিনি। কারও সন্তান রয়েছে কি না, সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক

আপডেটের সময়: ০৯:৫৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর নতুন নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচজন নেতা বিবাহিত। তাঁদের কয়েকজনের সন্তানও রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

১৪ সদস্যের কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাইফুল ইসলাম। সহসভাপতি হিসেবে রয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সল ইকবাল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন রাশিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড

জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদ বিবাহিত এবং তাঁর আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। সহসভাপতি সাইমুজ্জামান মিশাও বিবাহিত ও এক সন্তানের বাবা। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিবাহিত, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন বিবাহিত ও এক সন্তানের জনক এবং প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম বিবাহিত। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ