ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৮ সময় দেখুন

জনগণের অধিকার আদায় ও বিভিন্ন দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত ১১ দলীয় অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চ কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তি নিয়ে গন্তব্যে পৌঁছানো হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুনঃ  ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

তিনি জানান, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আরও কয়েকটি লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ রয়েছে।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। গ্যাস, বিদ্যুৎসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

এ সময় ছাত্রদলের বিরুদ্ধেও অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্রদল আবারও ছাত্রলীগের মতো হল দখলের চেষ্টা করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের

আপডেটের সময়: ০৪:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

জনগণের অধিকার আদায় ও বিভিন্ন দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত ১১ দলীয় অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চ কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তি নিয়ে গন্তব্যে পৌঁছানো হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই, বাস্তুচ্যুত ৬০ হাজার মানুষ

তিনি জানান, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আরও কয়েকটি লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ রয়েছে।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। গ্যাস, বিদ্যুৎসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

এ সময় ছাত্রদলের বিরুদ্ধেও অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্রদল আবারও ছাত্রলীগের মতো হল দখলের চেষ্টা করছে।