ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন কাঠামো মেদ কমাতে কার্বোহাইড্রেট বাদ নয়, বেছে খান যেসব খাবার আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল তানভীরের নির্যাতনের অভিযোগ অস্বীকার, ‘ভিত্তিহীন’ বলল বগুড়া কারা কর্তৃপক্ষ অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি কৃষকের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। আমন মৌসুমে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি সামনের বোরো মৌসুমে ধানের ফলন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন ব্যয় বেড়ে গেলে এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়তে পারে এবং খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে।

প্রায় দুই মাস ধরে দেশের বিভিন্ন এলাকায় সারের সংকট চলছে। এর মধ্যেই আমনের চারা রোপণ করা হলেও প্রয়োজনীয় সার না পাওয়ায় ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কোথাও কোথাও সার সংকটের প্রতিবাদে বিক্ষোভও হয়েছে। এর সঙ্গে ডিজেলের দাম বাড়ায় কৃষকের ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  প্রত্যাবর্তনের ম্যাচে ১২ রানেই থামলেন বাবর আজম

নভেম্বরের শেষ দিকে বোরোর বীজতলার কাজ শুরু হবে। জমি তৈরি থেকে শুরু করে ধান কাটার আগ পর্যন্ত বোরো চাষে নিয়মিত সেচের প্রয়োজন হয়। দেশে প্রায় ৮০ শতাংশ সেচ কার্যক্রম ডিজেলনির্ভর। একই সঙ্গে বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরিও বেড়েছে। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও ফসলের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না।

এক কৃষক বলেন, ফসলের ন্যায্য মূল্য এমনিতেই পাওয়া যাচ্ছে না। এখন তেলের দাম বাড়লে তাদের জন্য চাষাবাদ চালানো আরও কঠিন হয়ে পড়বে। ধান উৎপাদনে সেচের জন্য যেমন ডিজেল প্রয়োজন, তেমনি ট্রাক্টরসহ বিভিন্ন কৃষিযন্ত্র চালাতেও ডিজেল লাগে।

আরও পড়ুনঃ  জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি না হলে ইরান ধ্বংসের ইঙ্গিত

দেশে বছরে প্রায় ৪৪ লাখ টন ডিজেলের চাহিদা রয়েছে। এর প্রায় ২৪ শতাংশ কৃষি খাতে ব্যবহার হয়। সেচের পাশাপাশি বিভিন্ন কৃষিযন্ত্র পরিচালনার ক্ষেত্রেও ডিজেল গুরুত্বপূর্ণ জ্বালানি।

আরেক কৃষক বলেন, ইতোমধ্যে আবাদ করা জমিতে প্রয়োজনীয় সার ও পানি দিতে না পারায় তারা সমস্যায় পড়েছেন। ডিজেলের দাম বাড়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, কৃষি উৎপাদন ব্যয় বাড়লে এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে। এতে মূল্যস্ফীতির চাপ বাড়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের জন্য প্রণোদনা বা ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুনঃ  রাজস্ব আয়ে নতুন রেকর্ড মোংলা সমুদ্রবন্দরের

কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকদের যে ক্ষতি হবে, তা পুষিয়ে নিতে নগদ সহায়তা দেওয়া প্রয়োজন। তবে এই সহায়তা বা ভর্তুকি যেন প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে কার্যকর তদারকি দরকার।

বিশেষজ্ঞরা প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে অর্থ সাশ্রয় করে কৃষি খাতে ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে

আপডেটের সময়: ০৭:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি কৃষকের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। আমন মৌসুমে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি সামনের বোরো মৌসুমে ধানের ফলন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন ব্যয় বেড়ে গেলে এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়তে পারে এবং খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে।

প্রায় দুই মাস ধরে দেশের বিভিন্ন এলাকায় সারের সংকট চলছে। এর মধ্যেই আমনের চারা রোপণ করা হলেও প্রয়োজনীয় সার না পাওয়ায় ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কোথাও কোথাও সার সংকটের প্রতিবাদে বিক্ষোভও হয়েছে। এর সঙ্গে ডিজেলের দাম বাড়ায় কৃষকের ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  রাজস্ব আয়ে নতুন রেকর্ড মোংলা সমুদ্রবন্দরের

নভেম্বরের শেষ দিকে বোরোর বীজতলার কাজ শুরু হবে। জমি তৈরি থেকে শুরু করে ধান কাটার আগ পর্যন্ত বোরো চাষে নিয়মিত সেচের প্রয়োজন হয়। দেশে প্রায় ৮০ শতাংশ সেচ কার্যক্রম ডিজেলনির্ভর। একই সঙ্গে বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরিও বেড়েছে। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও ফসলের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না।

এক কৃষক বলেন, ফসলের ন্যায্য মূল্য এমনিতেই পাওয়া যাচ্ছে না। এখন তেলের দাম বাড়লে তাদের জন্য চাষাবাদ চালানো আরও কঠিন হয়ে পড়বে। ধান উৎপাদনে সেচের জন্য যেমন ডিজেল প্রয়োজন, তেমনি ট্রাক্টরসহ বিভিন্ন কৃষিযন্ত্র চালাতেও ডিজেল লাগে।

আরও পড়ুনঃ  হাম-রুবেলা টিকাদানে ১ কোটি ৮৫ লাখ শিশু সুরক্ষার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বছরে প্রায় ৪৪ লাখ টন ডিজেলের চাহিদা রয়েছে। এর প্রায় ২৪ শতাংশ কৃষি খাতে ব্যবহার হয়। সেচের পাশাপাশি বিভিন্ন কৃষিযন্ত্র পরিচালনার ক্ষেত্রেও ডিজেল গুরুত্বপূর্ণ জ্বালানি।

আরেক কৃষক বলেন, ইতোমধ্যে আবাদ করা জমিতে প্রয়োজনীয় সার ও পানি দিতে না পারায় তারা সমস্যায় পড়েছেন। ডিজেলের দাম বাড়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, কৃষি উৎপাদন ব্যয় বাড়লে এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে। এতে মূল্যস্ফীতির চাপ বাড়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের জন্য প্রণোদনা বা ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুনঃ  ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত