ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারকাদের একের পর এক বিচ্ছেদ, সম্পর্ক নিয়ে বাড়ছে ভক্তদের অনিশ্চয়তা নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত নেব্রাস্কায় ট্রাম্পের সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পাশে থাকার আহ্বান আজ ঘোষণা হবে ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ২৯ বছর পর প্রকাশ্যে, পাকিস্তানের আকাশসীমায় ঢুকেছিল ভারতের মিগ-২৫ জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার বাকি সাক্ষ্য আজ বিদায়ী অনুশীলনে মেসির হাসি-ঠাট্টা, আজ মনুমেন্টালে শেষ ম্যাচ ঢাকার আকাশ আংশিক মেঘলা, অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা, বিতরণ হয়েছে মাত্র ৮০০ কোটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিসেম্বর থেকে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, চাকরিপ্রার্থীদের জন্য নতুন উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী ডিসেম্বর থেকে দেশে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের প্রাথমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকায় এই কার্যক্রম চালু করা হবে। পরে পর্যায়ক্রমে বিভাগ ও জেলা পর্যায়ে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যাত্রীচাপ সামলাতে ব্যস্ত রুটের ট্রেনে বাড়ছে কোচ

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাকে একই প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা

মাহদী আমিন বলেন, তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে কর্মসংস্থান সৃষ্টি গুরুত্বপূর্ণ। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চাকরিপ্রার্থী ও শ্রমবাজারের চাহিদাকে একই প্ল্যাটফর্মে আনা হবে।

এ উদ্যোগের আওতায় একদিকে কর্মক্ষম তরুণদের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য সংরক্ষণ করা হবে। অন্যদিকে স্থানীয় শিল্প, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের জনবলের চাহিদার তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের সমন্বয়ে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

নিয়মিত হবে ক্যারিয়ার ফেয়ার

চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি নিয়োগদাতাদের যোগাযোগ তৈরির জন্য দেশব্যাপী নিয়মিত ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হবে। জেলা পর্যায়েও এসব মেলার আয়োজনের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমানোর উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  আমু-শাজাহান-ফারুকসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগির

সরকারের পরিকল্পনায় চাকরিপ্রার্থীদের জন্য একটি কর্মসংস্থানকেন্দ্রিক ইকোসিস্টেম গড়ে তোলার কথাও রয়েছে। এর মাধ্যমে চাকরির বাজারে প্রবেশের প্রস্তুতি হিসেবে সিভি লেখা, দক্ষতা উন্নয়ন এবং চাকরির সাক্ষাৎকার মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

বিদেশ যেতে আগ্রহীদেরও সহায়তা

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা—উভয় পক্ষের নিবন্ধনের ব্যবস্থা থাকবে। বিদেশে যেতে আগ্রহী তরুণ-তরুণীরাও এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের সুযোগ পাবেন।

মাহদী আমিন জানান, আন্তর্জাতিক নিয়োগদাতারা সরাসরি প্ল্যাটফর্মে নিবন্ধিত না হলেও বিদেশে যেতে আগ্রহীদের নিবন্ধনের পর সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কিংবা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  দেশের প্রথম সরকারি ভবনভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

ছয় মাস ধরে অংশীজনদের সঙ্গে আলোচনা

উপদেষ্টা বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে গত ছয় মাস ধরে শিল্পখাত, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও, সরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা হয়েছে। এসব আলোচনার ভিত্তিতে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর ডিসেম্বর থেকে কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষ্য, সরকারের লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে কোনো তরুণ তার ক্যারিয়ার লক্ষ্য জানালে তাকে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রশিক্ষণ, প্রতিষ্ঠান বা কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করে দেওয়া সম্ভব হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ডিসেম্বর থেকে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, চাকরিপ্রার্থীদের জন্য নতুন উদ্যোগ

আপডেটের সময়: ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী ডিসেম্বর থেকে দেশে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের প্রাথমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকায় এই কার্যক্রম চালু করা হবে। পরে পর্যায়ক্রমে বিভাগ ও জেলা পর্যায়ে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আমু-শাজাহান-ফারুকসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগির

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাকে একই প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা

মাহদী আমিন বলেন, তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে কর্মসংস্থান সৃষ্টি গুরুত্বপূর্ণ। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চাকরিপ্রার্থী ও শ্রমবাজারের চাহিদাকে একই প্ল্যাটফর্মে আনা হবে।

এ উদ্যোগের আওতায় একদিকে কর্মক্ষম তরুণদের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য সংরক্ষণ করা হবে। অন্যদিকে স্থানীয় শিল্প, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের জনবলের চাহিদার তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের সমন্বয়ে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

নিয়মিত হবে ক্যারিয়ার ফেয়ার

চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি নিয়োগদাতাদের যোগাযোগ তৈরির জন্য দেশব্যাপী নিয়মিত ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হবে। জেলা পর্যায়েও এসব মেলার আয়োজনের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমানোর উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিশ্ব শিক্ষক দিবস আজ, শিক্ষকদের অবদান স্মরণের দিন

সরকারের পরিকল্পনায় চাকরিপ্রার্থীদের জন্য একটি কর্মসংস্থানকেন্দ্রিক ইকোসিস্টেম গড়ে তোলার কথাও রয়েছে। এর মাধ্যমে চাকরির বাজারে প্রবেশের প্রস্তুতি হিসেবে সিভি লেখা, দক্ষতা উন্নয়ন এবং চাকরির সাক্ষাৎকার মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

বিদেশ যেতে আগ্রহীদেরও সহায়তা

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা—উভয় পক্ষের নিবন্ধনের ব্যবস্থা থাকবে। বিদেশে যেতে আগ্রহী তরুণ-তরুণীরাও এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের সুযোগ পাবেন।

মাহদী আমিন জানান, আন্তর্জাতিক নিয়োগদাতারা সরাসরি প্ল্যাটফর্মে নিবন্ধিত না হলেও বিদেশে যেতে আগ্রহীদের নিবন্ধনের পর সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কিংবা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  দুধ ছাড়াই পামওয়েল-রঙে নকল ঘি, কারখানায় ২ লাখ টাকা জরিমানা