ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনা বদলে যাচ্ছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা, ৫০ মোড়ে বসছে এআই সিগন্যাল দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই মিলল ১৫ লিটার বিদেশি মদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল র‌্যাবের ডগ স্কোয়াডের ৮ প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি, সর্বোচ্চ দর ২৬ হাজার টাকা আদালতে গিয়েও বিচারকের দেখা পেলেন না প্রত্যাহার হওয়া সেই ওসি চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠক শুক্রবার, সই হতে পারে ১৫ সমঝোতা স্মারক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৩ সময় দেখুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার (২৬ জুন) বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই মিলল ১৫ লিটার বিদেশি মদ

তিনি বলেন, আসন্ন বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাহদী আমিন জানান, বৈঠক শেষে দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।

আরও পড়ুনঃ  চীনা আগ্রাসন মোকাবিলায় তাইওয়ানের ১০ দিনের সামরিক মহড়া

তিনি আশা প্রকাশ করে বলেন, এসব সমঝোতা চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং উভয় দেশের উন্নয়ন ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এছাড়া চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

আরও পড়ুনঃ  সর্বশেষ মামলাতেও জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

মাহদী আমিন বলেন, “উভয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন। একই সঙ্গে আমরা আশা করি, এসব আলোচনা ইতিবাচক ফল বয়ে আনবে, যা বাংলাদেশের জনগণের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও সুসংহত করবে।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আলোচনা

তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠক শুক্রবার, সই হতে পারে ১৫ সমঝোতা স্মারক

আপডেটের সময়: ০৫:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার (২৬ জুন) বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা, গ্রিসে উদ্ধার শতাধিক অভিবাসনপ্রত্যাশী

তিনি বলেন, আসন্ন বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাহদী আমিন জানান, বৈঠক শেষে দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।

আরও পড়ুনঃ  দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই মিলল ১৫ লিটার বিদেশি মদ

তিনি আশা প্রকাশ করে বলেন, এসব সমঝোতা চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং উভয় দেশের উন্নয়ন ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এছাড়া চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

আরও পড়ুনঃ  আইফোনের ২০ বছর পূর্তিতে বড় চমক, নতুন নকশায় আসছে ২০২৭-এর প্রো মডেল