ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষিণ লেবাননে ফসফরাস শেল ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় গোলাবর্ষণের সময় ইসরায়েলি সামরিক বাহিনী ফসফরাস শেল ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, নাবাতিহ জেলার জওতার আল-শারকিয়াহ, মেফাদুন এবং নাবাতিহ আল-ফাওকার আশপাশের এলাকায় গোলাবর্ষণ করা হয়। নাবাতিহ আল-ফাওকায় সরাসরি ফসফরাস শেল ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে জওতার আল-শারকিয়াহ এলাকাতেও একই ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ  নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অংশ নিলেন বিভিন্ন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা

এ ছাড়া টায়ার জেলার ওয়াদি জিবকিন এবং হারিস ও হাদাসার সীমান্তবর্তী এলাকায় ভারী কামানের গোলাবর্ষণের খবর জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

আরও পড়ুনঃ  জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

এদিকে লেবানন সেনাবাহিনীর বিশেষ দল মারজায়ুন ও বিনত জবেইল জেলার মাজদাল সেলম এবং আল-ঘান্দুরিয়াহ এলাকা থেকে ইসরায়েলের দুটি অবিস্ফোরিত বিমানবোমা উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন। এ সময়ে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানতে পারে কবে-কোথায়, সর্বশেষ যা জানা গেল

ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে লেবাননের ভূখণ্ড থেকে প্রত্যাহার, সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং হিজবুল্লাহর অস্ত্রসংবরণের শর্তে গত জুনে একটি সমঝোতা হলেও হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দক্ষিণ লেবাননে ফসফরাস শেল ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

আপডেটের সময়: ১১:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় গোলাবর্ষণের সময় ইসরায়েলি সামরিক বাহিনী ফসফরাস শেল ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, নাবাতিহ জেলার জওতার আল-শারকিয়াহ, মেফাদুন এবং নাবাতিহ আল-ফাওকার আশপাশের এলাকায় গোলাবর্ষণ করা হয়। নাবাতিহ আল-ফাওকায় সরাসরি ফসফরাস শেল ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে জওতার আল-শারকিয়াহ এলাকাতেও একই ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ  জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

এ ছাড়া টায়ার জেলার ওয়াদি জিবকিন এবং হারিস ও হাদাসার সীমান্তবর্তী এলাকায় ভারী কামানের গোলাবর্ষণের খবর জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

আরও পড়ুনঃ  হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

এদিকে লেবানন সেনাবাহিনীর বিশেষ দল মারজায়ুন ও বিনত জবেইল জেলার মাজদাল সেলম এবং আল-ঘান্দুরিয়াহ এলাকা থেকে ইসরায়েলের দুটি অবিস্ফোরিত বিমানবোমা উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন। এ সময়ে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  সিএনএ সাংবাদিককে ট্রাম্প: ‘আপনাদের এখানে থাকা উচিত নয়’