ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: হারনেস ছিঁড়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মক্ষেত্রে মানসিক শান্তি ও নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? ফিফায় ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা নেই উয়েফার বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি চীনের এআই জোট ‘ওয়াইকো’তে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকায় ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪, আহত ২,৪৮৮ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার দাবি জেলেনস্কির সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে।

সোমবার (২০ জুলাই) ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা পদযাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে দিল্লির বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  দিনভর বাধার পর রাতে হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১

এর আগে রোববার দিল্লি পুলিশ সিজেপির পদযাত্রার অনুমতি বাতিল করে। একই সঙ্গে যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানায়, পূর্বানুমতি ছাড়া নির্ধারিত এলাকার বাইরে কোনো ধরনের বিক্ষোভ বা মিছিল করা যাবে না। সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে গেলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ থাকা স্টেশনগুলো হলো—রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব স্টেশনে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুনঃ  এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

সিজেপির এই কর্মসূচির মূল দাবি ও রাজনৈতিক অবস্থানকে ঘিরে দিল্লিতে এর আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় ৩০ বছর বয়সী অভিজিৎ দীপ ‘ককরোচ জনতা পার্টি’ গঠন করেন বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে এবং বিভিন্ন মহলের সমর্থন পায়।

সূত্র: এনডিটিভি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী

দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

আপডেটের সময়: ০৩:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে।

সোমবার (২০ জুলাই) ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা পদযাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে দিল্লির বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

এর আগে রোববার দিল্লি পুলিশ সিজেপির পদযাত্রার অনুমতি বাতিল করে। একই সঙ্গে যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানায়, পূর্বানুমতি ছাড়া নির্ধারিত এলাকার বাইরে কোনো ধরনের বিক্ষোভ বা মিছিল করা যাবে না। সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে গেলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুনঃ  জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির