ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

নিরাপত্তার শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকলেও অনলাইনে পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ও মেয়েদের দুটি হলের ডাইনিং চালু থাকবে।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরের উপস্থিতিতে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু রাখা হবে।

আরও পড়ুনঃ  ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এর আগে নিরাপত্তা শঙ্কায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন উপাচার্য সোহেল হাসান।

আরও পড়ুনঃ  রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঢাবির ড. মুমিত

এদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও বিভিন্ন সহিংস ঘটনার কারণে স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর মধ্যে এক দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

আপডেটের সময়: ০৭:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬