ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. সিরাজ শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালায়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

গ্রেপ্তার সিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহ আলম শেখ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত সিরাজ শেখকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  বাড়ির পেছনে ১১ প্যাকেট, গৃহবধূ হত্যার ঘটনায় ভাড়াটিয়া আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও সংরক্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

পরিদর্শক বাপন সেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক সেবন, সংরক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেটের সময়: ১২:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. সিরাজ শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালায়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বান্দরবানে শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা