ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চার সংকটে বিদ্যুৎ খাত, রেকর্ড লোডশেডিংয়ে ভোগান্তি

দেশের বিদ্যুৎ খাত একসঙ্গে বকেয়া বিল, গ্যাস-কয়লার ঘাটতি, আমদানিনির্ভর জ্বালানি ও দুর্বল সরবরাহ ব্যবস্থার সংকটে পড়েছে। উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট হলেও জ্বালানির অভাবে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ফলে প্রতিদিন ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামাঞ্চলে।

আরও পড়ুনঃ  পাঁচ বছরের মধ্যে এসএসসির ফল সবচেয়ে খারাপ, কমেছে জিপিএ-৫ও

বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস, কয়লা ও এলএনজির সরবরাহ কমে যাওয়ায় অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চলছে না। পাশাপাশি পিডিবির কাছে বেসরকারি ও বিদেশি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিপুল পাওনা জমে থাকায় জ্বালানি সংগ্রহ ও উৎপাদন ব্যবস্থাপনায়ও চাপ তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের পরিমাণ অতীতের রেকর্ড ছাড়িয়েছে। গত ৯ আগস্ট রাতে লোডশেডিং ৩ হাজার ৭৫৭ মেগাওয়াটে পৌঁছায়। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক স্বাভাবিক থাকলেও গ্রামাঞ্চলের অনেক এলাকায় দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন

বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে শিল্প ও কৃষিতেও। কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাকআপ জেনারেটর চালাতে বাড়তি খরচ হচ্ছে। গ্রামাঞ্চলে সেচ পাম্প চালানো বাধাগ্রস্ত হওয়ায় কৃষি উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  প্রথমবার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলায় স্বল্পমেয়াদে এলএনজি ও কয়লার সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান, জ্বালানি মজুতের সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যুৎ খাতে অপচয় ও অতিরিক্ত ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চার সংকটে বিদ্যুৎ খাত, রেকর্ড লোডশেডিংয়ে ভোগান্তি

আপডেটের সময়: ১২:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

দেশের বিদ্যুৎ খাত একসঙ্গে বকেয়া বিল, গ্যাস-কয়লার ঘাটতি, আমদানিনির্ভর জ্বালানি ও দুর্বল সরবরাহ ব্যবস্থার সংকটে পড়েছে। উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট হলেও জ্বালানির অভাবে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ফলে প্রতিদিন ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামাঞ্চলে।

আরও পড়ুনঃ  প্রথমবার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস, কয়লা ও এলএনজির সরবরাহ কমে যাওয়ায় অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চলছে না। পাশাপাশি পিডিবির কাছে বেসরকারি ও বিদেশি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিপুল পাওনা জমে থাকায় জ্বালানি সংগ্রহ ও উৎপাদন ব্যবস্থাপনায়ও চাপ তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের পরিমাণ অতীতের রেকর্ড ছাড়িয়েছে। গত ৯ আগস্ট রাতে লোডশেডিং ৩ হাজার ৭৫৭ মেগাওয়াটে পৌঁছায়। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক স্বাভাবিক থাকলেও গ্রামাঞ্চলের অনেক এলাকায় দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না।

আরও পড়ুনঃ  পাঁচ বছরের মধ্যে এসএসসির ফল সবচেয়ে খারাপ, কমেছে জিপিএ-৫ও

বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে শিল্প ও কৃষিতেও। কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাকআপ জেনারেটর চালাতে বাড়তি খরচ হচ্ছে। গ্রামাঞ্চলে সেচ পাম্প চালানো বাধাগ্রস্ত হওয়ায় কৃষি উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান