ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৩৮ ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, দাবি মিয়ানমারের রাজবাড়ীতে ফুটপাতজুড়ে দুই শতাধিক দোকান, বাড়ছে যানজট ও জনভোগান্তি ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত: দীনেশ ত্রিবেদী মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি এড়াতে জীবনযাত্রায় যেসব পরিবর্তন জরুরি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর প্রশ্ন ফাঁসের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা বিশ্বকাপজয়ী ফেরান তোরেসকে দলে ভেড়াল পিএসজি মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের ছিনতাইকৃত ১ কোটি ২১ লাখ টাকার ১২ লাখ টাকা উদ্ধার, জড়িত ৮
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুশ ইন করা সেই বৃদ্ধকে ভারতে নিয়ে গেছে বিএসএফ

  • arif
  • আপডেটের সময়: ০৯:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৩৬ সময় দেখুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের হঠাৎ পাড়া এলাকায় পুশ ইন করা ভারতীয় এক বৃদ্ধ নাগরিককে অবশেষে ফিরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাত নয়টার দিকে বিএসএফ গাড়িতে করে তাদের মথুরাপুর এলাকায় নিয়ে গেছে বলে বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছে। তাকে ফিরে নেওয়ার পর থেকে পাঁচবিবির সীমান্ত এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সীমান্তবর্তী তাজপুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন,‘গত রোববার ৫জন ভারতীয়কে হাটখোলা সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইন করার চেষ্টা করলেও পারেনি। বিজিবি ও স্থানীয়দের বাধায় চারজন ফিরে গেলেও এক বৃদ্ধ আটকা পড়ে। এ নিয়ে সীমান্তে বিজিবি ও বিএসএফ সহ স্থানীয়দের মাঝে ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু রাতে বৃদ্ধকে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে নেওয়ার পর আর কোন ঝামেলা হয়নি।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল

হাটখোলা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিএসএফ জোর করে ওই বৃদ্ধকে পুশ ইন করার চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধায় তা ভেস্তে যায়। এ সময় স্থানীয় গ্রামবাসী বিজিবি সদস্যদের সহযোগীতা করেন।

তিনি বলেন, ভারতের বিধান সভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকারে পরিবর্তন আসার পর থেকে আমাদের সীমান্তে পুশ ইন এর একটা আতঙ্ক কাজ করছে। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার জন্য বিজিবি এলাকায় মাইকিং করার পর মানুষের মধ্যে উত্তেজনা কাজ করছে।

আরও পড়ুনঃ  সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতার রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল

হাটখোলা সীমান্তের কোম্পানি কমান্ডার আনিছুর রহমান বলেন, ‘ভারতীয় এক বৃদ্ধকে নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হলেও বিএসএফ সদস্যরা গত রোববার রাতে বৃদ্ধকে ফিরে নেওয়ার পর থেকে হাটখোলা সীমান্ত এলাকা শান্ত আছে। তবে যেকোনো পরিস্থিতির মোকাবেলার জন্য বিজিবি সদা প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসীরাও তাদের পাশে আছে।

প্রসঙ্গত গত রোববার সকাল আটটার দিকে এক বৃদ্ধ সহ ৫জন ভারতীয়কে হাটখোলা সীমান্ত এলাকায় পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। এ খবর স্থানীয় গ্রামবাসীরা নিশ্চিত হয়ে হাটখোলা ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে তারা বাধা দেয়। বিজিবির বাধায় তাৎক্ষণিকভাবে চারজন ভারতীয় নাগরিক ফিরে গেলেও ওই বৃদ্ধ আটকা পড়ে। বিজিবি সদস্যরা তাকে ভারত সীমান্তে পুশব্যাক করলে বিএসএফ বাধা দিয়ে ওই বৃদ্ধকে একটি ডোবার পাশে আটকে রাখে। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএসএফ ওইদিন সন্ধ্যার পর সীমান্তের সার্চ লাইট বন্ধ রেখে রাত সাড়ে নয়টার দিকে বৃদ্ধকে ভারতে ফিরে নিলে উত্তেজনা প্রশমিত হয়। সোমবার থেকে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৩৮

পুশ ইন করা সেই বৃদ্ধকে ভারতে নিয়ে গেছে বিএসএফ

আপডেটের সময়: ০৯:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের হঠাৎ পাড়া এলাকায় পুশ ইন করা ভারতীয় এক বৃদ্ধ নাগরিককে অবশেষে ফিরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাত নয়টার দিকে বিএসএফ গাড়িতে করে তাদের মথুরাপুর এলাকায় নিয়ে গেছে বলে বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছে। তাকে ফিরে নেওয়ার পর থেকে পাঁচবিবির সীমান্ত এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সীমান্তবর্তী তাজপুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন,‘গত রোববার ৫জন ভারতীয়কে হাটখোলা সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইন করার চেষ্টা করলেও পারেনি। বিজিবি ও স্থানীয়দের বাধায় চারজন ফিরে গেলেও এক বৃদ্ধ আটকা পড়ে। এ নিয়ে সীমান্তে বিজিবি ও বিএসএফ সহ স্থানীয়দের মাঝে ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু রাতে বৃদ্ধকে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে নেওয়ার পর আর কোন ঝামেলা হয়নি।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল

হাটখোলা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিএসএফ জোর করে ওই বৃদ্ধকে পুশ ইন করার চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধায় তা ভেস্তে যায়। এ সময় স্থানীয় গ্রামবাসী বিজিবি সদস্যদের সহযোগীতা করেন।

তিনি বলেন, ভারতের বিধান সভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকারে পরিবর্তন আসার পর থেকে আমাদের সীমান্তে পুশ ইন এর একটা আতঙ্ক কাজ করছে। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার জন্য বিজিবি এলাকায় মাইকিং করার পর মানুষের মধ্যে উত্তেজনা কাজ করছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের ছিনতাইকৃত ১ কোটি ২১ লাখ টাকার ১২ লাখ টাকা উদ্ধার, জড়িত ৮

হাটখোলা সীমান্তের কোম্পানি কমান্ডার আনিছুর রহমান বলেন, ‘ভারতীয় এক বৃদ্ধকে নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হলেও বিএসএফ সদস্যরা গত রোববার রাতে বৃদ্ধকে ফিরে নেওয়ার পর থেকে হাটখোলা সীমান্ত এলাকা শান্ত আছে। তবে যেকোনো পরিস্থিতির মোকাবেলার জন্য বিজিবি সদা প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসীরাও তাদের পাশে আছে।

প্রসঙ্গত গত রোববার সকাল আটটার দিকে এক বৃদ্ধ সহ ৫জন ভারতীয়কে হাটখোলা সীমান্ত এলাকায় পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। এ খবর স্থানীয় গ্রামবাসীরা নিশ্চিত হয়ে হাটখোলা ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে তারা বাধা দেয়। বিজিবির বাধায় তাৎক্ষণিকভাবে চারজন ভারতীয় নাগরিক ফিরে গেলেও ওই বৃদ্ধ আটকা পড়ে। বিজিবি সদস্যরা তাকে ভারত সীমান্তে পুশব্যাক করলে বিএসএফ বাধা দিয়ে ওই বৃদ্ধকে একটি ডোবার পাশে আটকে রাখে। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএসএফ ওইদিন সন্ধ্যার পর সীমান্তের সার্চ লাইট বন্ধ রেখে রাত সাড়ে নয়টার দিকে বৃদ্ধকে ভারতে ফিরে নিলে উত্তেজনা প্রশমিত হয়। সোমবার থেকে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত: দীনেশ ত্রিবেদী