ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, আইন ও অর্থে সভাপতি পার্থ ও মুশফিকুর দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইল জামায়াত দুবার পিছিয়েও হার মানেনি জাপান, নেদারল্যান্ডসের সঙ্গে রোমাঞ্চকর ড্র লেবাননে হামলা চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুঁশিয়ারি ইরানের ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শুক্রবার আনুষ্ঠানিক শান্তিচুক্তি সইয়ের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্যারাগুয়ের জালে এক হালি গোল দিয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

  • Arif
  • আপডেটের সময়: ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১১ সময় দেখুন

ফিফা বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের খেলায় নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে মরিসিও পচেত্তিনোর দল। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম প্রতিপক্ষের জালে ৪টি গোল করার কীর্তি গড়ল দলটি।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে আতিথ্য দেয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ  বৃহস্পতিবারই কেন বাজেট পেশ করা হয়?

ম্যাচের ৭ম মিনিটে আক্রমণে যায় স্বাগতিকরা। মার্কিন ফরোয়ার্ডদের বাধা দিতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে দেন সাও পাওলোতে খেলা প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়ান বোবাডিলা।

এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে তৃতীয় গোলটিও করেন তিনি।

আরও পড়ুনঃ  বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

তিন গোল হজমের পর একটি শোধ দেয় প্যারাগুয়ে। ম্যাচের ৭৩তম মিনিটে গোলটি করেন হুলিও এনসিসো। শেষ দিকে ম্যচের যোগ করা সময়ে আরও একটি দুর্দান্ত গোল করেন জন রেইনা। এতে ৪-১ এ জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

আরও পড়ুনঃ  অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্ক না হলে বাড়বে জনস্বাস্থ্যঝুঁকি

এর আগে বিশ্বকাপ ইতিহাসে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের সেই ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল মার্কিনরা। প্রায় এক শতাব্দী পর ফের বিশ্বকাপের মঞ্চে যেন ইতিহাসের পুনরাবৃত্তিই ঘটালো যুক্তরাষ্ট্র।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

প্যারাগুয়ের জালে এক হালি গোল দিয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

আপডেটের সময়: ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের খেলায় নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে মরিসিও পচেত্তিনোর দল। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম প্রতিপক্ষের জালে ৪টি গোল করার কীর্তি গড়ল দলটি।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে আতিথ্য দেয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ  হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, চলবে ফিরতি ফ্লাইট

ম্যাচের ৭ম মিনিটে আক্রমণে যায় স্বাগতিকরা। মার্কিন ফরোয়ার্ডদের বাধা দিতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে দেন সাও পাওলোতে খেলা প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়ান বোবাডিলা।

এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে তৃতীয় গোলটিও করেন তিনি।

আরও পড়ুনঃ  বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

তিন গোল হজমের পর একটি শোধ দেয় প্যারাগুয়ে। ম্যাচের ৭৩তম মিনিটে গোলটি করেন হুলিও এনসিসো। শেষ দিকে ম্যচের যোগ করা সময়ে আরও একটি দুর্দান্ত গোল করেন জন রেইনা। এতে ৪-১ এ জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

আরও পড়ুনঃ  ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইল জামায়াত