ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিওর অভিযোগ, পুলিশ যাওয়ার আগেই জানালা ভেঙে পালালেন নারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত ভিডিও টিকটকে প্রকাশের অভিযোগ উঠেছে ঝরনা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাঁকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ডিসেম্বর ঘিরে সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ যাতায়াত বন্ধের ঘোষণা বিজিবি ডিজির

অভিযুক্ত ঝরনা আক্তার ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বরিশাল জেলায়।

স্থানীয়দের ভাষ্য, ঝরনা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তাঁর অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁর বাড়ি ঘেরাও করে তাঁকে একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ  আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

এ বিষয়ে ঝরনা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা তাঁর স্ত্রীর মোটেও উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। তাঁকে আটকের চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিওর অভিযোগ, পুলিশ যাওয়ার আগেই জানালা ভেঙে পালালেন নারী

আপডেটের সময়: ০৬:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত ভিডিও টিকটকে প্রকাশের অভিযোগ উঠেছে ঝরনা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাঁকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বদলগাছীতে টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে কাটা ধান ও শীতকালীন ফসল

অভিযুক্ত ঝরনা আক্তার ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বরিশাল জেলায়।

স্থানীয়দের ভাষ্য, ঝরনা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তাঁর অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁর বাড়ি ঘেরাও করে তাঁকে একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ  বরিশালে গ্রামীণ ব্যাংকের কার্যালয় ও বিএম কলেজের সামনে আগুন

এ বিষয়ে ঝরনা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা তাঁর স্ত্রীর মোটেও উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা