ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আজ মহাষ্টমী ও কুমারী পূজা, রামকৃষ্ণ মিশনে বিশেষ আয়োজন রাজবাড়ীতে ২ লাখ মিটার কারেন্ট জালসহ ৮ জেলে আটক ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, মাদ্রাসা ময়দানে জনসভা প্রশাসনে বড় রদবদল, ১০ সচিবকে বিভিন্ন দপ্তরে পদায়ন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ শিকার, নদীপাড়েই বসছে মাছের হাট কক্সবাজারে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব এক দশক পর খুলছে ওসমানী উদ্যান, জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন বিদ্যালয়ে মারামারির ঘটনায় শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট সংকট, শিক্ষকস্বল্পতা এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১ হাজার ২০০ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে অন্তত ১৫০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।

রাজধানী প্যারিসের ঐতিহাসিক প্লাস দে লা রিপাবলিকসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিকেল পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে সন্ধ্যার দিকে পরিস্থিতির অবনতি ঘটে। ব্যারিকেড ভেঙে মুখোশধারী বিক্ষোভকারীরা রাস্তায় যানবাহনে আগুন ধরিয়ে দেন, দোকানপাট ভাঙচুর করেন এবং কয়েকটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে।

ঐতিহাসিক ভবনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্যারিসের বাইরে বিভিন্ন শহরেও সহিংসতার ঘটনা ঘটেছে। লিমোজেস শহরের ঐতিহাসিক টাউন হলে আগুন ধরিয়ে দেওয়া হলে ভবনটির ছাদ ধসে পড়ে। আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৪৩ বছরের পুরোনো ভবনটির প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের

লিওঁ শহরের ঐতিহাসিক পর্যটন কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। শহরটির মেয়র গ্রেগরি দুসে জানান, পরিচিত এই পর্যটন স্থাপনাটি আগুনে পুড়ে গেছে। এ সময় দমকল বাহিনীর কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সেন্ট-এতিয়েনে পুলিশের একটি গ্রেনেড বিস্ফোরণে এক তরুণ বিক্ষোভকারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র রেজিস হুয়ানিকো।

দোকানপাটে লুটপাট, বিভিন্ন শহরে ভাঙচুর

বিক্ষোভের সময় প্যারিসে খাদ্য ও পোশাকের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়। লিল শহরে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের একটি শোরুম ভেঙে পণ্য লুটের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  অভিজিৎ মুক্তি পেলেও কারাগারে সিজেপির দুই নেতা, আজ জামিনের সিদ্ধান্ত

গ্রেনোবল শহরে মুখোশধারীরা একটি পর্যটকবাহী ছোট ট্রেন ছিনতাই করে দাঙ্গা পুলিশের দিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মার্সেই, রেন ও তুলুজ শহরেও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের আন্দোলনে যোগ ট্রেড ইউনিয়ন ও ‘ইয়েলো ভেস্ট’ কর্মীদের

শুরুতে ঝুঁকিপূর্ণ স্কুল অবকাঠামো, শিক্ষকসংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাজেট নিয়ে উদ্বেগ থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে। পরে শনিবারের বিক্ষোভে ট্রেড ইউনিয়নের কর্মী ও ২০১৮ সালের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের অংশগ্রহণকারীরা যোগ দেন। এতে শিক্ষার্থীদের আন্দোলন দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত ৩ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ম্যাক্রোঁ সরকারের ওপর রাজনৈতিক চাপ

আগামী মে মাসে ক্ষমতা ছাড়ার প্রস্তুতিতে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য এই বিক্ষোভ বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী ন্যাশনাল র‍্যালির নেতা মারিন ল্য পেন এবং বামপন্থী দল ‘লা ফ্রান্স ইনসুমিজ’-এর জঁ-লুক মেলনশোঁর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ  মাত্র পাঁচ দিনেই দায়িত্ব শেষ, ট্রাম্পের প্রেস সেক্রেটারি পদ থেকে সরানো হলো জাকারিয়াকে

বিক্ষোভে সহিংসতা ছড়ানোর পেছনে মেলনশোঁর উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন ল্য পেন।

সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, প্রশাসনিক দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সিটি হলে হামলা এবং লুটপাটে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

দেশজুড়ে সহিংসতা, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুলসংখ্যক আটকের ঘটনায় ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে শিক্ষা খাতের সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন সরকারের জন্য বড় রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আজ মহাষ্টমী ও কুমারী পূজা, রামকৃষ্ণ মিশনে বিশেষ আয়োজন

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০

আপডেটের সময়: ০৮:২১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট সংকট, শিক্ষকস্বল্পতা এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১ হাজার ২০০ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে অন্তত ১৫০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।

রাজধানী প্যারিসের ঐতিহাসিক প্লাস দে লা রিপাবলিকসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিকেল পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে সন্ধ্যার দিকে পরিস্থিতির অবনতি ঘটে। ব্যারিকেড ভেঙে মুখোশধারী বিক্ষোভকারীরা রাস্তায় যানবাহনে আগুন ধরিয়ে দেন, দোকানপাট ভাঙচুর করেন এবং কয়েকটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে।

ঐতিহাসিক ভবনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্যারিসের বাইরে বিভিন্ন শহরেও সহিংসতার ঘটনা ঘটেছে। লিমোজেস শহরের ঐতিহাসিক টাউন হলে আগুন ধরিয়ে দেওয়া হলে ভবনটির ছাদ ধসে পড়ে। আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৪৩ বছরের পুরোনো ভবনটির প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়েছে।

আরও পড়ুনঃ  স্বপ্নের নারীর খোঁজে ১,৯০০ কিলোমিটার পাড়ি, গিয়ে জানলেন তিনি এআইয়ের সৃষ্টি

লিওঁ শহরের ঐতিহাসিক পর্যটন কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। শহরটির মেয়র গ্রেগরি দুসে জানান, পরিচিত এই পর্যটন স্থাপনাটি আগুনে পুড়ে গেছে। এ সময় দমকল বাহিনীর কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সেন্ট-এতিয়েনে পুলিশের একটি গ্রেনেড বিস্ফোরণে এক তরুণ বিক্ষোভকারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র রেজিস হুয়ানিকো।

দোকানপাটে লুটপাট, বিভিন্ন শহরে ভাঙচুর

বিক্ষোভের সময় প্যারিসে খাদ্য ও পোশাকের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়। লিল শহরে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের একটি শোরুম ভেঙে পণ্য লুটের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  ১২ বছর পর চালু হলো চীন-উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সেতু

গ্রেনোবল শহরে মুখোশধারীরা একটি পর্যটকবাহী ছোট ট্রেন ছিনতাই করে দাঙ্গা পুলিশের দিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মার্সেই, রেন ও তুলুজ শহরেও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের আন্দোলনে যোগ ট্রেড ইউনিয়ন ও ‘ইয়েলো ভেস্ট’ কর্মীদের

শুরুতে ঝুঁকিপূর্ণ স্কুল অবকাঠামো, শিক্ষকসংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাজেট নিয়ে উদ্বেগ থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে। পরে শনিবারের বিক্ষোভে ট্রেড ইউনিয়নের কর্মী ও ২০১৮ সালের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের অংশগ্রহণকারীরা যোগ দেন। এতে শিক্ষার্থীদের আন্দোলন দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত ৩ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ম্যাক্রোঁ সরকারের ওপর রাজনৈতিক চাপ

আগামী মে মাসে ক্ষমতা ছাড়ার প্রস্তুতিতে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য এই বিক্ষোভ বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী ন্যাশনাল র‍্যালির নেতা মারিন ল্য পেন এবং বামপন্থী দল ‘লা ফ্রান্স ইনসুমিজ’-এর জঁ-লুক মেলনশোঁর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ  রুবিওর ভারত সফরে দিল্লি বাদ, জয়শঙ্করকে মুম্বাইয়ে ডাকায় রাজনৈতিক বিতর্ক