ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি সার জব্দ, আটক ২ ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবি তৈরির ট্রেন্ড, বানাবেন যেভাবে নবম পে-স্কেলের গেজেট কবে, ২০ গ্রেডে কার বেতন কত? ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, বিদ্যালয়ে বিক্ষোভ বখাটের উৎপাতের প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থীদের ২ কিলোমিটার পদযাত্রা প্রথম ওয়েব সিরিজেই রহস্যময় চরিত্রে পরিণীতি চোপড়া বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা ভুল আসন উল্লেখ করায় ডেপুটি স্পিকারকে জামায়াত আমিরের প্রশ্ন বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় নেপাল ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের প্রক্রিয়ায় ঢাকার অসন্তোষ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভুল আসন উল্লেখ করায় ডেপুটি স্পিকারকে জামায়াত আমিরের প্রশ্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

সংসদে বক্তব্য দেওয়ার আগে নিজের নির্বাচনী আসন ভুলভাবে উল্লেখ করায় ডেপুটি স্পিকারকে রসিকতার ছলে প্রশ্ন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব?’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

আসন নম্বর নিয়ে ভুল, পরে দুঃখ প্রকাশ

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিরোধীদলীয় নেতাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মো. শফিকুর রহমান ঢাকা-১৮ বিরোধীদলীয় নেতা, আপনার সময় তিন মিনিট।’

তবে এ সময় তিনি শফিকুর রহমানের সংসদীয় আসনের নম্বর উল্লেখ করতে গিয়ে ভুল করেন। পরে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন ডেপুটি স্পিকার।

আরও পড়ুনঃ  পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

‘আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব?’

বক্তব্যের শুরুতে বিষয়টি নিয়ে রসিকতা করে জামায়াত আমির বলেন, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমাকে আসন বদলে দেওয়ার জন্য। আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব—১৫ এবং ১৮?’

জবাবে ডেপুটি স্পিকার বলেন, তালিকায় মূলত ঢাকা-১৮৮ লেখা ছিল। সেখান থেকে একটি ‘৮’ বাদ দিয়ে তিনি ঢাকা-১৮ বলেছেন। তালিকাটি সেখান থেকেই দেওয়া হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই : অর্থমন্ত্রী

ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ডেপুটি স্পিকার পরে বিরোধীদলীয় নেতাকে তাঁর বক্তব্য চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

এরপর ড. শফিকুর রহমান সংসদে তাঁর বক্তব্য অব্যাহত রাখেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি সার জব্দ, আটক ২

ভুল আসন উল্লেখ করায় ডেপুটি স্পিকারকে জামায়াত আমিরের প্রশ্ন

আপডেটের সময়: ০৮:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সংসদে বক্তব্য দেওয়ার আগে নিজের নির্বাচনী আসন ভুলভাবে উল্লেখ করায় ডেপুটি স্পিকারকে রসিকতার ছলে প্রশ্ন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব?’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  জমির নামজারি নিয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

আসন নম্বর নিয়ে ভুল, পরে দুঃখ প্রকাশ

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিরোধীদলীয় নেতাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মো. শফিকুর রহমান ঢাকা-১৮ বিরোধীদলীয় নেতা, আপনার সময় তিন মিনিট।’

তবে এ সময় তিনি শফিকুর রহমানের সংসদীয় আসনের নম্বর উল্লেখ করতে গিয়ে ভুল করেন। পরে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন ডেপুটি স্পিকার।

আরও পড়ুনঃ  ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

‘আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব?’

বক্তব্যের শুরুতে বিষয়টি নিয়ে রসিকতা করে জামায়াত আমির বলেন, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমাকে আসন বদলে দেওয়ার জন্য। আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব—১৫ এবং ১৮?’

জবাবে ডেপুটি স্পিকার বলেন, তালিকায় মূলত ঢাকা-১৮৮ লেখা ছিল। সেখান থেকে একটি ‘৮’ বাদ দিয়ে তিনি ঢাকা-১৮ বলেছেন। তালিকাটি সেখান থেকেই দেওয়া হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  জুনের মধ্যে খুলতে পারে শহীদ জিয়া শিশু পার্ক

ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ডেপুটি স্পিকার পরে বিরোধীদলীয় নেতাকে তাঁর বক্তব্য চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

এরপর ড. শফিকুর রহমান সংসদে তাঁর বক্তব্য অব্যাহত রাখেন।