রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ রোডের ছোট বোচাপুকুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বাড়ির মালিকের অনুপস্থিতিতে একটি ঘরে মাদক সেবনের সময় বীরগঞ্জ থানার এসআই আবু রায়হানের নেতৃত্বে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন— রানা মিয়া (২২), আল আমিন (২২), রনি (২৫), বুদু হেমরম (২১) ও লিটন টুডু (২২)। তারা সবাই উত্তর সুজালপুর এলাকার বাসিন্দা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং কারাগারে প্রেরণ করেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি 





















