ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেরিনোর শেষ মুহূর্তের গোলে শেষ চারে স্পেন, বিদায় বেলজিয়ামের

মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। টানটান উত্তেজনার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও জয় নিশ্চিত করতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ৮৮তম মিনিট পর্যন্ত।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ চালায় স্পেন। এরই ধারাবাহিকতায় ৩০তম মিনিটে এগিয়ে যায় লা রোখা। দানি ওলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকালেও ফিরতি বলে ফাবিয়ান রুইজের নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।

আরও পড়ুনঃ  আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্যবাহী ধানের গোলা

গোল হজমের পর পাল্টা আক্রমণে চাপ বাড়ায় বেলজিয়াম। ৪১তম মিনিটে চার্লস ডি কেটেলারে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে স্পেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

আরও পড়ুনঃ  পরিবর্তনের দাবিতে রাজপথে তরুণরা: বিশ্বজুড়ে সরকারবিরোধী আন্দোলনের নতুন বাস্তবতা

বিরতির পর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার পরিবর্তে গোলবারের দায়িত্ব নেন তরুণ সেনে ল্যামেন্স।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ের শেষভাগ পর্যন্ত কোনো দলই ব্যবধান গড়তে পারেনি। তবে ৮৮তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন মিকেল মেরিনো। বেলজিয়ামের ডি-বক্সে সৃষ্ট জটলার মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ  হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার

শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে স্পেন। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এই জয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে শিরোপার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

মেরিনোর শেষ মুহূর্তের গোলে শেষ চারে স্পেন, বিদায় বেলজিয়ামের

আপডেটের সময়: ০৯:৪২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। টানটান উত্তেজনার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও জয় নিশ্চিত করতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ৮৮তম মিনিট পর্যন্ত।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ চালায় স্পেন। এরই ধারাবাহিকতায় ৩০তম মিনিটে এগিয়ে যায় লা রোখা। দানি ওলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকালেও ফিরতি বলে ফাবিয়ান রুইজের নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০

গোল হজমের পর পাল্টা আক্রমণে চাপ বাড়ায় বেলজিয়াম। ৪১তম মিনিটে চার্লস ডি কেটেলারে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে স্পেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

আরও পড়ুনঃ  আজ গোপালগঞ্জের যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিরতির পর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার পরিবর্তে গোলবারের দায়িত্ব নেন তরুণ সেনে ল্যামেন্স।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ের শেষভাগ পর্যন্ত কোনো দলই ব্যবধান গড়তে পারেনি। তবে ৮৮তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন মিকেল মেরিনো। বেলজিয়ামের ডি-বক্সে সৃষ্ট জটলার মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা পরিদর্শনে মার্কিন নৌবহর প্রধান

শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে স্পেন। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এই জয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে শিরোপার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।