ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

র‍্যাম্পে হাঁটার সময় পড়ে পায়ের লিগামেন্টে আঘাত, হাসপাতালে মিষ্টি জান্নাত

র‍্যাম্পে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটতে শুরু করেন মিষ্টি জান্নাত। কিছুদূর এগোনোর পর হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। পরে তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা

মিষ্টি জান্নাতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, দুর্ঘটনার আগে টানা তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে গেলে তার পায়ের লিগামেন্টে আঘাত লাগে।

আরও পড়ুনঃ  হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকাঘাত

এদিকে দুর্ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না।

‘আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।’

আরও পড়ুনঃ  ধামরাইয়ে গ্রামের বাড়িতে দাফন করা হবে অভিনেতা সোহেল খানকে

পোস্টে মিষ্টি জান্নাত আরও জানান, গণমাধ্যমের সবাই তার কাছের মানুষ। তিনি কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না। পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত ও জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

র‍্যাম্পে হাঁটার সময় পড়ে পায়ের লিগামেন্টে আঘাত, হাসপাতালে মিষ্টি জান্নাত

আপডেটের সময়: ১০:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

র‍্যাম্পে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটতে শুরু করেন মিষ্টি জান্নাত। কিছুদূর এগোনোর পর হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। পরে তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান

মিষ্টি জান্নাতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, দুর্ঘটনার আগে টানা তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে গেলে তার পায়ের লিগামেন্টে আঘাত লাগে।

আরও পড়ুনঃ  মেয়ে ও মাকে নিয়ে অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় প্রিয়াঙ্কার আনন্দঘন সময়

এদিকে দুর্ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না।

‘আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।’

আরও পড়ুনঃ  মিস ইউনিভার্সের মঞ্চে তিন ভাষায় ‘শান্তি’ বার্তা দিলেন ইসরায়েলি প্রতিযোগী