ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই, আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন: রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দেশে ফিরে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আত্মসমর্পণ ও জামিনের আবেদন করতে পারবেন শেখ হাসিনা।

সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  একতা বজায় রেখে এগিয়ে যেতে হবে: চুয়েট ভিসি

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে তার ফেরার পথে কোনো বাধা নেই। দেশে ফিরে তিনি প্রচলিত সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি) অনুযায়ী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারবেন। তার ক্ষেত্রেও প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

আরও পড়ুনঃ  বই পড়ে পুরস্কার পেল ৪৬ স্কুলের ৩২৬৯ শিক্ষার্থী

বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের প্রচলন রয়েছে। বাংলাদেশেও যদি বিরোধী দল এমন উদ্যোগ নেয়, তবে তা স্বাগত জানানোর মতো বিষয়।

তিনি আরও বলেন, ছায়া মন্ত্রিসভা গঠন করে যদি বিরোধী দল মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা তুলে ধরে, সরকারের কার্যক্রমের ভুল-ত্রুটি চিহ্নিত করে এবং গঠনমূলক পরামর্শ দেয়, তাহলে তা দেশের গণতন্ত্র ও জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম

রুমিন ফারহানার এ মন্তব্য ইতোমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। শেখ হাসিনার আইনি অবস্থান এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে তার বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে দেখছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই, আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন: রুমিন ফারহানা

আপডেটের সময়: ০৪:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দেশে ফিরে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আত্মসমর্পণ ও জামিনের আবেদন করতে পারবেন শেখ হাসিনা।

সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  বই পড়ে পুরস্কার পেল ৪৬ স্কুলের ৩২৬৯ শিক্ষার্থী

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে তার ফেরার পথে কোনো বাধা নেই। দেশে ফিরে তিনি প্রচলিত সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি) অনুযায়ী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারবেন। তার ক্ষেত্রেও প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

আরও পড়ুনঃ  একতা বজায় রেখে এগিয়ে যেতে হবে: চুয়েট ভিসি

বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের প্রচলন রয়েছে। বাংলাদেশেও যদি বিরোধী দল এমন উদ্যোগ নেয়, তবে তা স্বাগত জানানোর মতো বিষয়।

তিনি আরও বলেন, ছায়া মন্ত্রিসভা গঠন করে যদি বিরোধী দল মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা তুলে ধরে, সরকারের কার্যক্রমের ভুল-ত্রুটি চিহ্নিত করে এবং গঠনমূলক পরামর্শ দেয়, তাহলে তা দেশের গণতন্ত্র ও জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী