ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রী শাহ আমানতে ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ গয়না; যাত্রী আটক সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের ৬ কর্মী আটক নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আজই? দুপুরের পর মিলতে পারে সুখবর রাজস্ব বাড়াতে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন ইজারা দেবে রেল খুলনায় চুরির অভিযোগে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, শক্তি বাড়লে হতে পারে ‘অর্ণব’ ৭৩ গোলের পরও ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না কেইন আট দফা দাবিতে রংপুরের পথে ১১ দলীয় জোটের লংমার্চ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন।

ওয়াশিংটন সফরের আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে সিউলের অবস্থান পরিষ্কার—এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট সব দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

চো হিউন বলেন, যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ বাণিজ্যিক নৌ চলাচলকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ  জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৬

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপে সিউলকে সহযোগিতার জন্য চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে ওয়াশিংটনকে সহযোগিতা না করলে যৌথ সামরিক মহড়ার পরিধি কমিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল হোয়াইট হাউস।

অন্যদিকে, ইরানও সতর্ক করে জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে দক্ষিণ কোরিয়াকে এর ‘মারাত্মক ও চরম পরিণতি’ ভোগ করতে হবে।

আরও পড়ুনঃ  ৮৭ বছরের অপেক্ষার অবসান, রোনালদোর আল নাসরের নতুন বিশ্বরেকর্ড

এমন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন চো হিউন। সফরকালে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া

আপডেটের সময়: ১০:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন।

ওয়াশিংটন সফরের আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে সিউলের অবস্থান পরিষ্কার—এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট সব দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

চো হিউন বলেন, যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ বাণিজ্যিক নৌ চলাচলকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ  পদ্মার ভাঙনে কয়েক দিনে বিলীন ৩০০ বসতভিটা, আতঙ্কে শত শত পরিবার

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপে সিউলকে সহযোগিতার জন্য চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে ওয়াশিংটনকে সহযোগিতা না করলে যৌথ সামরিক মহড়ার পরিধি কমিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল হোয়াইট হাউস।

অন্যদিকে, ইরানও সতর্ক করে জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে দক্ষিণ কোরিয়াকে এর ‘মারাত্মক ও চরম পরিণতি’ ভোগ করতে হবে।

আরও পড়ুনঃ  চীন-পাকিস্তান সীমান্ত কমিশনকে আইনি ভিত্তিহীন বলল ভারত