ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ সংসদ সদস্য ইসমাইল কোসারি। একই সঙ্গে এই জলপথে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য কোসারি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  একাকিত্বের অবসান, ৭৫ ও ৬৩ বছর বয়সে নতুন সংসার গড়লেন দুই প্রবীণ

তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা তেহরান ১৯৮৭ সাল থেকেই করে আসছে। বর্তমানে এই জলপথে শত্রুপক্ষের কোনো ধরনের চলাচল বা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রসঙ্গে কোসারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতা কাজে লাগিয়ে মার্কিন নৌ-অবরোধ ভেঙে দেওয়া হবে। শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত ইরানের সশস্ত্র বাহিনীই নেবে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১০ হাজারের বেশি, ফেরত পাঠানো হলো প্রায় ১২ হাজার প্রবাসী

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন এই আইনপ্রণেতা।

প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে কোসারি বলেন, হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে এর বড় ধরনের অর্থনৈতিক মূল্য ওই দেশগুলোকে দিতে হবে। পাশাপাশি নিজেদের ভূখণ্ড ব্যবহার করে বিদেশি সামরিক বাহিনীকে কোনো অভিযান চালানোর সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোনো দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের সক্ষমতা বা ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিলে এর দায়ভার সেই দেশকেই নিতে হবে। এমনকি ইরানে হামলার জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহার করা হলেও ইরান কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির

আপডেটের সময়: ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ সংসদ সদস্য ইসমাইল কোসারি। একই সঙ্গে এই জলপথে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য কোসারি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১০ হাজারের বেশি, ফেরত পাঠানো হলো প্রায় ১২ হাজার প্রবাসী

তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা তেহরান ১৯৮৭ সাল থেকেই করে আসছে। বর্তমানে এই জলপথে শত্রুপক্ষের কোনো ধরনের চলাচল বা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রসঙ্গে কোসারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতা কাজে লাগিয়ে মার্কিন নৌ-অবরোধ ভেঙে দেওয়া হবে। শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত ইরানের সশস্ত্র বাহিনীই নেবে।

আরও পড়ুনঃ  প্রায় ১১ কোটি টাকার সম্পত্তির লোভে স্বামী-ছেলেকে ধীর বিষপ্রয়োগের অভিযোগ, গ্রেপ্তার স্ত্রী