ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হুথি মোকাবিলায় ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারকে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

হুথিদের সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযান মোকাবিলায় সেপ্টেম্বরে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের কাছে চারটি কার্গো উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা। এসব অস্ত্র ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনে পৌঁছেছে।

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, সৌদি আরবের মিত্র হিসেবে ইয়েমেন যুদ্ধে ইসলামাবাদের সম্পৃক্ততা আরও বাড়ছে—অস্ত্র সরবরাহকে তারই ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানি সামরিক উপদেষ্টারা সৌদি কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনে অবস্থান করে ইয়েমেনি সরকারি বাহিনীকে সহায়তা করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি

পশ্চিমা ও আরব বিশ্বের কয়েকজন কর্মকর্তা সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছেন, হুথিদের মোকাবিলায় উচ্চমাত্রার সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।

প্রতিবেদন অনুযায়ী, হুথিরা বর্তমানে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণ করছে। এ অবস্থায় সৌদি-সমর্থিত বাহিনী হুথিদের কাছ থেকে উপকূলীয় এলাকা ও গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখলের চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

গত বৃহস্পতিবার সৌদি আরব হুথিদের বিরুদ্ধে পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলার অভিযোগ করেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, একটি ড্রোন তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে আঘাত হেনেছে। ওই কেন্দ্র থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

নজরে পাকিস্তান-সৌদি সামরিক সহযোগিতা

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কয়েক দশকের সামরিক সম্পর্ক রয়েছে। তবে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে পাকিস্তান ও তুরস্ক কতটা সামরিক সহায়তা দেয়, তা এখন বিশেষভাবে পর্যবেক্ষণে রয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে নীলফামারী হাসপাতালে, দুর্গন্ধে চরম দুর্ভোগ

এর কারণ, গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা চুক্তি’ নামে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে পাকিস্তান ও তুরস্কের সামরিক সহায়তা এই চুক্তি বাস্তবায়নের পথে প্রথম বড় পরীক্ষা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

হুথি মোকাবিলায় ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারকে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

আপডেটের সময়: ০৫:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

হুথিদের সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযান মোকাবিলায় সেপ্টেম্বরে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের কাছে চারটি কার্গো উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা। এসব অস্ত্র ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনে পৌঁছেছে।

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, সৌদি আরবের মিত্র হিসেবে ইয়েমেন যুদ্ধে ইসলামাবাদের সম্পৃক্ততা আরও বাড়ছে—অস্ত্র সরবরাহকে তারই ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানি সামরিক উপদেষ্টারা সৌদি কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনে অবস্থান করে ইয়েমেনি সরকারি বাহিনীকে সহায়তা করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে নীলফামারী হাসপাতালে, দুর্গন্ধে চরম দুর্ভোগ

হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি

পশ্চিমা ও আরব বিশ্বের কয়েকজন কর্মকর্তা সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছেন, হুথিদের মোকাবিলায় উচ্চমাত্রার সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।

প্রতিবেদন অনুযায়ী, হুথিরা বর্তমানে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণ করছে। এ অবস্থায় সৌদি-সমর্থিত বাহিনী হুথিদের কাছ থেকে উপকূলীয় এলাকা ও গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখলের চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

গত বৃহস্পতিবার সৌদি আরব হুথিদের বিরুদ্ধে পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলার অভিযোগ করেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, একটি ড্রোন তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে আঘাত হেনেছে। ওই কেন্দ্র থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

নজরে পাকিস্তান-সৌদি সামরিক সহযোগিতা

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কয়েক দশকের সামরিক সম্পর্ক রয়েছে। তবে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে পাকিস্তান ও তুরস্ক কতটা সামরিক সহায়তা দেয়, তা এখন বিশেষভাবে পর্যবেক্ষণে রয়েছে।

আরও পড়ুনঃ  মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ