ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ‘সংবিধানের নেশা থেকে বেরিয়ে আসতে হবে’: জামায়াত আমির শফিকুর রহমান বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সম্ভাব্য নাম ‘অর্ণব’; বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম নিখোঁজের পর সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের কোনো অভিযান নেই: রাশেদ খাঁন দুই সপ্তাহের বিরতি শেষে চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি; প্রার্থী বাছাইয়ে চাপে বিএনপি শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলেছে স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা পালমারের প্রথম লাল কার্ড, টটেনহ্যামের কাছে হেরে চেলসির শততম বহিষ্কার ২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮০ সময় দেখুন

আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান।

সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নদী-নালা, খাল ও জলাধার পুনরুদ্ধার এবং উন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে। এই কর্মসূচির আওতায় পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের কোনো অভিযান নেই: রাশেদ খাঁন

মন্ত্রী জানান, চলমান প্রকল্পগুলোর মাধ্যমে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ১,২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আরও প্রায় ১,৫০০ কিলোমিটার খাল সংস্কারের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াদ ও মদিনায় হুথিদের চার ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

এর পরবর্তী ধাপে নতুন ও চলমান প্রকল্প মিলিয়ে আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরও জানান, কিছু জেলায় ইতোমধ্যে খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে এবং বৃহৎ পরিসরে আরও প্রকল্প গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা কমানো, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাইবার নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা

আপডেটের সময়: ১২:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান।

সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নদী-নালা, খাল ও জলাধার পুনরুদ্ধার এবং উন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে। এই কর্মসূচির আওতায় পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রী জানান, চলমান প্রকল্পগুলোর মাধ্যমে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ১,২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আরও প্রায় ১,৫০০ কিলোমিটার খাল সংস্কারের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

এর পরবর্তী ধাপে নতুন ও চলমান প্রকল্প মিলিয়ে আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান