ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ মসজিদ কমিটি নিয়ে বিরোধে সোনারগাঁওয়ে বাড়িতে হামলা, যুবদল কর্মীসহ আহত ৪ শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির গানই জীবনের শেষ সঙ্গী, নতুন শিল্পীদের বার্তা দিলেন জেমস সৌদি আরবের জন্য ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি: হুমায়ুন কবির দ্রুত নয়, নিরাপদে ওজন কমাতে নারীদের যে বিষয়গুলো মানা জরুরি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৯ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত মিলল দুই শ্রমিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে নয় দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের উদ্ধার করে কর্তৃপক্ষ।

জীবিত উদ্ধার হওয়া প্রথম ব্যক্তির নাম সঞ্জয়া শাহ। তিনি নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) মেকানিক্যাল ফোরম্যান। শারীরিক অবস্থার কারণে বর্তমানে তিনি কথা বলতে পারছেন না। পরে তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তারে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ‘জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস’: প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসিমুখে উদ্ধার দ্বিতীয় শ্রমিক

দ্বিতীয় জীবিত ব্যক্তির নাম কবির মহারাজন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের পর তিনি হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাকে সরাসরি কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তার স্ত্রীও হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এনইএর জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বিবিসিকে জানিয়েছেন, ত্রিশূলী-৩এ প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে এখনো ৩৯ জন শ্রমিক থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে কতজন জীবিত রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,০৯৭

আরও শতাধিক শ্রমিক আটকা থাকার আশঙ্কা

নেপালে বন্যায় নিখোঁজ পাঁচ হাজারের বেশি মানুষের মধ্যে কয়েকশ’ জন বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নিলামে বিক্রিত সম্পত্তির ওপর ভ্যাট অবৈধ: হাইকোর্ট

উদ্ধার অভিযান চালাতে প্রকৌশলীরা এসব সুড়ঙ্গে বাতাস ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করছেন। একই সঙ্গে প্রায় অর্ধডজন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৃথকভাবে উদ্ধার অভিযান চলছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, এসব সুড়ঙ্গে ১৫০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

৯ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত মিলল দুই শ্রমিক

আপডেটের সময়: ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে নয় দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের উদ্ধার করে কর্তৃপক্ষ।

জীবিত উদ্ধার হওয়া প্রথম ব্যক্তির নাম সঞ্জয়া শাহ। তিনি নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) মেকানিক্যাল ফোরম্যান। শারীরিক অবস্থার কারণে বর্তমানে তিনি কথা বলতে পারছেন না। পরে তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তারে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিদেশের মাটিতে হৃদয়ের ইতিহাস, প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি

হাসিমুখে উদ্ধার দ্বিতীয় শ্রমিক

দ্বিতীয় জীবিত ব্যক্তির নাম কবির মহারাজন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের পর তিনি হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাকে সরাসরি কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তার স্ত্রীও হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এনইএর জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বিবিসিকে জানিয়েছেন, ত্রিশূলী-৩এ প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে এখনো ৩৯ জন শ্রমিক থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে কতজন জীবিত রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আরও শতাধিক শ্রমিক আটকা থাকার আশঙ্কা

নেপালে বন্যায় নিখোঁজ পাঁচ হাজারের বেশি মানুষের মধ্যে কয়েকশ’ জন বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ২ মাস পর দেশে ফিরলেন শাকিব খান