ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের বিদ্যুৎ বিলের অসঙ্গতিতে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালাগালি গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ মসজিদ কমিটি নিয়ে বিরোধে সোনারগাঁওয়ে বাড়িতে হামলা, যুবদল কর্মীসহ আহত ৪ শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির গানই জীবনের শেষ সঙ্গী, নতুন শিল্পীদের বার্তা দিলেন জেমস সৌদি আরবের জন্য ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

শুধু ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) প্রধান মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকা এবং মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ‘পুলিশ মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি। পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সততা ও মানবিকতার ওপর গুরুত্ব

শিক্ষার্থীদের উদ্দেশে আলী হোসেন ফকির বলেন, মেধা মানুষকে এগিয়ে নেয়, তবে সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ারও চেষ্টা করতে হবে।

জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ  ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টায় বসনিয়ায় ২৩ বাংলাদেশিসহ আটক শতাধিক

‘প্রযুক্তি ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে’

প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, প্রযুক্তি যেন তাদের নিয়ন্ত্রণ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করতে হবে, তবে এমনভাবে নয় যাতে প্রযুক্তিই তাদের ব্যবহার করতে শুরু করে।

একই সঙ্গে নাগরিক হিসেবে দেশের আইন মেনে চলা এবং অন্যদেরও আইন মেনে চলতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

মাদককে বললেন ‘মরণফাঁদ’

মাদক থেকে দূরে থাকার বিষয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করেন আইজিপি। তিনি বলেন, সাময়িক কৌতূহল বা কারও প্ররোচনায় যেন তারা মাদকের সংস্পর্শে না আসে। এ বিষয়ে সবসময় সজাগ থাকতে হবে।

আরও পড়ুনঃ  পূর্ববিরোধের জেরে স্কুলশিক্ষককে ঘিরে ছুরিকাঘাত, গুরুতর আহত

তার ভাষায়, মাদক একটি মরণফাঁদ।

এ ছাড়া মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তিও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের আসক্তির মতো ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ ও ২০২৫ সালের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা বৃত্তি পেল

পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ‘পুলিশ মেধাবৃত্তি’ দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কাজী মো. তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং মেধাবৃত্তি প্রদানের উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন সভাপতিত্ব করেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  অবৈধ অস্ত্রের দাপটে বাড়ছে গুলির ঘটনা, বেপরোয়া শ্যুটাররা

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন এবং পুলিশ পরিদর্শক শেখ ফারুকুজ্জামান।

মোট ২ হাজার ১১৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৮০১ জন এবং এইচএসসি পরীক্ষায় ২৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পুলিশ মেধাবৃত্তি পেয়েছে। একইভাবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৮৪৫ জন এবং এইচএসসি পরীক্ষায় ১৯৫ জন এ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।

সব মিলিয়ে দুই বছরে ২ হাজার ১১৩ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে।

এর মধ্যে রাজারবাগের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৩৬০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। অন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে মেধাবৃত্তি প্রদান করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

আপডেটের সময়: ০৭:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

শুধু ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) প্রধান মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকা এবং মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ‘পুলিশ মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি। পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সততা ও মানবিকতার ওপর গুরুত্ব

শিক্ষার্থীদের উদ্দেশে আলী হোসেন ফকির বলেন, মেধা মানুষকে এগিয়ে নেয়, তবে সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ারও চেষ্টা করতে হবে।

জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ  অবৈধ অস্ত্রের দাপটে বাড়ছে গুলির ঘটনা, বেপরোয়া শ্যুটাররা

‘প্রযুক্তি ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে’

প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, প্রযুক্তি যেন তাদের নিয়ন্ত্রণ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করতে হবে, তবে এমনভাবে নয় যাতে প্রযুক্তিই তাদের ব্যবহার করতে শুরু করে।

একই সঙ্গে নাগরিক হিসেবে দেশের আইন মেনে চলা এবং অন্যদেরও আইন মেনে চলতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

মাদককে বললেন ‘মরণফাঁদ’

মাদক থেকে দূরে থাকার বিষয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করেন আইজিপি। তিনি বলেন, সাময়িক কৌতূহল বা কারও প্ররোচনায় যেন তারা মাদকের সংস্পর্শে না আসে। এ বিষয়ে সবসময় সজাগ থাকতে হবে।

আরও পড়ুনঃ  তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

তার ভাষায়, মাদক একটি মরণফাঁদ।

এ ছাড়া মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তিও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের আসক্তির মতো ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ ও ২০২৫ সালের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা বৃত্তি পেল

পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ‘পুলিশ মেধাবৃত্তি’ দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কাজী মো. তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং মেধাবৃত্তি প্রদানের উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন সভাপতিত্ব করেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে নতুন রোগী ১,০৪৪