ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অতিরিক্ত সময়ের গোলে পর্তুগালকে হারিয়ে শেষ আটে স্পেন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫৬ সময় দেখুন

অতিরিক্ত সময়ের নাটকীয় এক গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ের শেষ দিকে মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে লা রোজা। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথম ১২ মিনিটেই স্পেন ও পর্তুগাল মিলে অন ও অফ টার্গেটে মোট সাতটি শট নেয়।

আরও পড়ুনঃ  শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু, মিলবে যেভাবে

অষ্টম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় স্পেন। মিকেল ওইয়ারজাবাল বল নিয়ে বক্সে ঢুকলেও তাঁর শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়।

এরপর পাল্টা আক্রমণে যায় পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর শক্তিশালী শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। অন্যদিকে, কিছুক্ষণ পর পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তাও পরপর দুটি দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

৩৮তম মিনিটে জোয়াও ফেলিক্সের হেড ঠেকিয়ে দেন উনাই সিমন। ফিরতি বলে রোনালদো শট নেওয়ার চেষ্টা করলেও স্পেনের গোলরক্ষক আবারও বল তালুবন্দী করেন।

এর তিন মিনিট পর নুনো মেন্দেসের শক্তিশালী শট স্পেনের রক্ষণভাগ প্রতিহত করলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যায়। স্পেন বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও পর্তুগাল রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ দেয়। দুই দলই একাধিক পরিবর্তন আনলেও নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি।

আরও পড়ুনঃ  সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার

অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আসে ম্যাচের নিষ্পত্তি। যোগ করা সময়ে মিকেল মেরিনো জয়সূচক গোল করলে ১-০ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে, শেষ ষোলোর বাধা পেরোতে না পেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

অতিরিক্ত সময়ের গোলে পর্তুগালকে হারিয়ে শেষ আটে স্পেন

আপডেটের সময়: ০৮:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

অতিরিক্ত সময়ের নাটকীয় এক গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ের শেষ দিকে মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে লা রোজা। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথম ১২ মিনিটেই স্পেন ও পর্তুগাল মিলে অন ও অফ টার্গেটে মোট সাতটি শট নেয়।

আরও পড়ুনঃ  টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

অষ্টম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় স্পেন। মিকেল ওইয়ারজাবাল বল নিয়ে বক্সে ঢুকলেও তাঁর শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়।

এরপর পাল্টা আক্রমণে যায় পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর শক্তিশালী শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। অন্যদিকে, কিছুক্ষণ পর পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তাও পরপর দুটি দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।

আরও পড়ুনঃ  এমপির বাড়িতে আগুনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৮তম মিনিটে জোয়াও ফেলিক্সের হেড ঠেকিয়ে দেন উনাই সিমন। ফিরতি বলে রোনালদো শট নেওয়ার চেষ্টা করলেও স্পেনের গোলরক্ষক আবারও বল তালুবন্দী করেন।

এর তিন মিনিট পর নুনো মেন্দেসের শক্তিশালী শট স্পেনের রক্ষণভাগ প্রতিহত করলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যায়। স্পেন বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও পর্তুগাল রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ দেয়। দুই দলই একাধিক পরিবর্তন আনলেও নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১