ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অপতথ্য ঠেকাতে স্বয়ংক্রিয় ফ্যাক্টচেকিং প্রকল্প নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্টচেকিংয়ের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি কোনো বট বাহিনী চালায় না। এ কারণে দলটির বিরুদ্ধে বট ব্যবহারের তথ্য তুলনামূলকভাবে কম পাওয়া যায়। অপতথ্য মোকাবিলায় সরকার নিরপেক্ষভাবে কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাক্টচেকিংয়ের ক্ষেত্রে শুধু ম্যানুয়াল পদ্ধতির ওপর নির্ভর না করে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাইয়ের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই এ বিষয়ে সংসদকে অবহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বিদ্যমান প্রেস কাউন্সিলের কার্যক্রম যুগোপযোগী করার বিষয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, বর্তমান প্রেস কাউন্সিলের নিয়ম অনুযায়ী প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু অনলাইন মাধ্যমে প্রকাশিত একই ধরনের তথ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

নিজের বিরুদ্ধে অনলাইনে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ জানতে চান, অনলাইন মাধ্যমে বিরোধী দলের সদস্যদের টার্গেট করে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে প্রেস কাউন্সিলের মাধ্যমে কীভাবে ব্যবস্থা নেওয়া যাবে এবং এ-সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে কি না।

জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু বিরোধী দলের সদস্যরাই নন, দেশের নারীদের পাশাপাশি বিভিন্ন সরকারি দলের সদস্য, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়েও অপতথ্য ছড়ানো হচ্ছে।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

তিনি বলেন, এসব বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। প্রেস কাউন্সিলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন মাধ্যমের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সরকারের উদ্যোগ তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, বিশ্বের অন্যান্য দেশ কীভাবে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলা করছে, তা পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শও চলছে। এর ভিত্তিতে একটি কার্যকর কাঠামো তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

অপতথ্য ঠেকাতে স্বয়ংক্রিয় ফ্যাক্টচেকিং প্রকল্প নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৭:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্টচেকিংয়ের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি কোনো বট বাহিনী চালায় না। এ কারণে দলটির বিরুদ্ধে বট ব্যবহারের তথ্য তুলনামূলকভাবে কম পাওয়া যায়। অপতথ্য মোকাবিলায় সরকার নিরপেক্ষভাবে কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাক্টচেকিংয়ের ক্ষেত্রে শুধু ম্যানুয়াল পদ্ধতির ওপর নির্ভর না করে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাইয়ের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই এ বিষয়ে সংসদকে অবহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বিদ্যমান প্রেস কাউন্সিলের কার্যক্রম যুগোপযোগী করার বিষয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, বর্তমান প্রেস কাউন্সিলের নিয়ম অনুযায়ী প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু অনলাইন মাধ্যমে প্রকাশিত একই ধরনের তথ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।

আরও পড়ুনঃ  ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন