ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আওয়ামী লীগকে ‘ক্লোজড চ্যাপ্টার’ বললেন সারজিস আলম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ এখন একটি ‘ক্লোজড চ্যাপ্টার’। তার দাবি, বাংলাদেশে দলটির পতন হয়েছে এবং ভারতে গিয়ে তাদের ‘দাফন’ হয়েছে।

একই সঙ্গে বিএনপিকে কোনো ধরনের ছাড় না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, দলটির সব অন্যায়ের প্রতিবাদ করবে এনসিপি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির পটুয়াখালী জেলা শাখার আয়োজনে একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।

বাঁধনের ঘটনায় আইনি সহায়তার আহ্বান

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলার অভিযোগের প্রসঙ্গে সারজিস আলম তাকে সরকারি আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বলিউডের প্রতিযোগিতায় কেন নিজেকে অনিরাপদ মনে হতো ফারাহর?

তিনি বলেন, বিএনপিকে এসব ঘটনার লাগাম টেনে ধরতে হবে। বিএনপি যদি ভোটের নেগোসিয়েশনের জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তা করে, তাহলে তা হিতে বিপরীত হবে।

সারজিসের ভাষ্য, এ ধরনের কোনো সংকট তৈরি হলে তার প্রভাব সব দলের ওপরই পড়বে। বিএনপি ক্ষমতায় থাকায় সংকটের অগ্রভাগ তাদেরই মোকাবিলা করতে হবে।

‘আবারও রাজপথে নামতে হতে পারে’

সারজিস আলম বলেন, বিএনপি ও বিচার বিভাগ এসব বিষয়ে শাস্তি নিশ্চিত না করলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে তাদের আবারও রাজপথে নামতে হতে পারে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

তার অভিযোগ, গত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এ ধরনের প্রক্রিয়া চলতে থাকলে দলটি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়েও সমালোচনা

দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে সারজিস আলম বলেন, এসব জাতীয় সংকট মোকাবিলায় বিএনপিকে সহযোগিতা করতে চায় এনসিপি। তবে তার অভিযোগ, উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, একদিকে অরাজকতা ঠেকানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কারণে পরিস্থিতি তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

সারজিস বলেন, নিজেদের তৈরি অরাজকতার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে তাদের দমন করার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। জনগণের দুর্বিষহ পরিস্থিতিকে কেন্দ্র করে লুটপাটের রাজনীতি করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

কর্মশালায় এনসিপির নেতারা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। কর্মশালা-সংক্রান্ত বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।

এ ছাড়া যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জুসহ দলটির অন্য নেতারা বক্তব্য দেন।

পরে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার মাধ্যমে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

আওয়ামী লীগকে ‘ক্লোজড চ্যাপ্টার’ বললেন সারজিস আলম

আপডেটের সময়: ০৯:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ এখন একটি ‘ক্লোজড চ্যাপ্টার’। তার দাবি, বাংলাদেশে দলটির পতন হয়েছে এবং ভারতে গিয়ে তাদের ‘দাফন’ হয়েছে।

একই সঙ্গে বিএনপিকে কোনো ধরনের ছাড় না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, দলটির সব অন্যায়ের প্রতিবাদ করবে এনসিপি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির পটুয়াখালী জেলা শাখার আয়োজনে একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।

বাঁধনের ঘটনায় আইনি সহায়তার আহ্বান

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলার অভিযোগের প্রসঙ্গে সারজিস আলম তাকে সরকারি আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

তিনি বলেন, বিএনপিকে এসব ঘটনার লাগাম টেনে ধরতে হবে। বিএনপি যদি ভোটের নেগোসিয়েশনের জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তা করে, তাহলে তা হিতে বিপরীত হবে।

সারজিসের ভাষ্য, এ ধরনের কোনো সংকট তৈরি হলে তার প্রভাব সব দলের ওপরই পড়বে। বিএনপি ক্ষমতায় থাকায় সংকটের অগ্রভাগ তাদেরই মোকাবিলা করতে হবে।

‘আবারও রাজপথে নামতে হতে পারে’

সারজিস আলম বলেন, বিএনপি ও বিচার বিভাগ এসব বিষয়ে শাস্তি নিশ্চিত না করলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে তাদের আবারও রাজপথে নামতে হতে পারে।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

তার অভিযোগ, গত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এ ধরনের প্রক্রিয়া চলতে থাকলে দলটি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়েও সমালোচনা

দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে সারজিস আলম বলেন, এসব জাতীয় সংকট মোকাবিলায় বিএনপিকে সহযোগিতা করতে চায় এনসিপি। তবে তার অভিযোগ, উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, একদিকে অরাজকতা ঠেকানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কারণে পরিস্থিতি তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির