ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৬ সময় দেখুন

টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর সেমিফাইনালে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠেছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচে শুরুতে গোল হজম করে চাপে পড়ে আর্জেন্টিনা। এরপর একের পর এক আক্রমণ করেও সমতা ফেরাতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের একাধিক দুর্দান্ত সেভে দীর্ঘ সময় এগিয়ে ছিল ইংল্যান্ড।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেজ। নামার পরই আক্রমণে গতি আনেন তিনি। ৬৯ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে তার শক্তিশালী হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন পিকফোর্ড।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

৭২ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ স্কালোনি। এরপর আর্জেন্টিনার আক্রমণের তীব্রতা আরও বাড়ে। ৭৬ মিনিটে রদ্রিগো ডি পলের ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত ৮৫ মিনিটে সমতা ফেরায় আর্জেন্টিনা। কর্নার থেকে মেসির বাড়ানো বলে দূরপাল্লার শটে গোল করেন এনজো ফার্নান্দেজ।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। যোগ করা সময়ের ৯২ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দলকে। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে নাটকীয় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

আপডেটের সময়: ০৮:২৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর সেমিফাইনালে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠেছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচে শুরুতে গোল হজম করে চাপে পড়ে আর্জেন্টিনা। এরপর একের পর এক আক্রমণ করেও সমতা ফেরাতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের একাধিক দুর্দান্ত সেভে দীর্ঘ সময় এগিয়ে ছিল ইংল্যান্ড।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেজ। নামার পরই আক্রমণে গতি আনেন তিনি। ৬৯ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে তার শক্তিশালী হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন পিকফোর্ড।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

৭২ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ স্কালোনি। এরপর আর্জেন্টিনার আক্রমণের তীব্রতা আরও বাড়ে। ৭৬ মিনিটে রদ্রিগো ডি পলের ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত ৮৫ মিনিটে সমতা ফেরায় আর্জেন্টিনা। কর্নার থেকে মেসির বাড়ানো বলে দূরপাল্লার শটে গোল করেন এনজো ফার্নান্দেজ।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে