ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানে ফের মার্কিন হামলা, জবাবে তিন দেশে মার্কিন ঘাঁটিতে তেহরানের আঘাত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত। মঙ্গলবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক স্থাপনা, মাইন পাতা সংক্রান্ত সক্ষমতা এবং যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরও পড়ুনঃ  কাপ্তাই লেকে বাড়ছে পানি, নিয়ন্ত্রণে খুলল ১৬ জলকপাট

ইরানের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আহভাজ শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের বেসামরিক জিরোফট বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া চাবাহার, বান্দার আব্বাস ও গুরুত্বপূর্ণ গ্যাসকেন্দ্র আসালুয়েহতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।

এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইরান।

এদিকে ইরানের উপকূলীয় এলাকা সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। দেশটির বার্তা সংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে। তবে আহতের সংখ্যা ৬৮ জন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

আরও পড়ুনঃ  কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথ কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

আরও পড়ুনঃ  ডেঙ্গুর দাপট অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ ও হাসপাতালে ভর্তি ১,০৯৭

এর মধ্যেই সোমবার প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি চার ডলারের বেশি বেড়ে যায়। এতে তেলের দাম পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ক্রমাগত পাল্টাপাল্টি হামলার কারণে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরানে ফের মার্কিন হামলা, জবাবে তিন দেশে মার্কিন ঘাঁটিতে তেহরানের আঘাত

আপডেটের সময়: ০৮:০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত। মঙ্গলবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক স্থাপনা, মাইন পাতা সংক্রান্ত সক্ষমতা এবং যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুর দাপট অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ ও হাসপাতালে ভর্তি ১,০৯৭

ইরানের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আহভাজ শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের বেসামরিক জিরোফট বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া চাবাহার, বান্দার আব্বাস ও গুরুত্বপূর্ণ গ্যাসকেন্দ্র আসালুয়েহতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।

এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইরান।

এদিকে ইরানের উপকূলীয় এলাকা সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। দেশটির বার্তা সংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে। তবে আহতের সংখ্যা ৬৮ জন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

আরও পড়ুনঃ  কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথ কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

আরও পড়ুনঃ  অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ