ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবককে পুলিশের কাছে সোপর্দ ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯ আগস্টে রূপপুর থেকে আসছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান বিশ্বকাপের উন্মাদনায় শোবিজ, কোন তারকার প্রিয় দল কোনটি? খুলনা-বরিশালের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক বিশ্বকাপে প্রথম আত্মঘাতী গোলের রেকর্ড গড়লেন প্যারাগুয়ের বোবাডিলা কথিত বড় ভাইয়ের ফোন না ধরায় অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল: আইআরজিসি

  • Arif
  • আপডেটের সময়: ১০:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৭ সময় দেখুন

ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার খবর নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের হামলার পর ইরানের তিনটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইসফাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

আল জাজিরা বলছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর ইফসাহানে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে।

এর আগে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলজুড়ে সামরিক লক্ষ্যবস্তুগুলোয় বিমান হামলা চালানো হচ্ছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন, সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

গত এপ্রিলের শুরুর দিকে হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে রোববার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননে অব্যাহত হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, বাহরাইন–কুয়েত–জর্ডানে ইরানের হামলার দাবি

ইসরাইলি সেনাবাহিনী জানায়, রোববার (৭ জুন) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভাব্য গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল: আইআরজিসি

আপডেটের সময়: ১০:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার খবর নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের হামলার পর ইরানের তিনটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইসফাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

আল জাজিরা বলছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর ইফসাহানে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে।

এর আগে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলজুড়ে সামরিক লক্ষ্যবস্তুগুলোয় বিমান হামলা চালানো হচ্ছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

গত এপ্রিলের শুরুর দিকে হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে রোববার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননে অব্যাহত হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ১৮ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি