ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ নারী, মাসকটে জরুরি অবতরণের পর মৃত্যু পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’ রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০ সময় দেখুন

ইরান তার দুই ছেলের একজনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি। মঙ্গলবার (২৪ আগস্ট) ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।
আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার সময় এই প্রসঙ্গটি উঠে আসে। আইজেনকটকে নিরাপত্তা দিতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট রাজি হয়নি বলে যে খবর বেরিয়েছে, তা নিয়ে কথা বলার সময় নেতানিয়াহু তার পূর্ণ নিরাপত্তার পক্ষে মত দেন। তিনি বলেন, ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত না করা হলে ইরানিরা তাদের পরিকল্পনায় সফল হতে পারে।
নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ঠিক কোন ছেলেকে নিশানা করা হয়েছিল, তা তিনি স্পষ্টভাবে বলেননি। তার বড় ছেলে ৩৫ বছর বয়সী ইয়াইর ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থান করছেন এবং শিন বেটের নিরাপত্তায় আছেন বলে জানা যায়। মায়ামিতে তার অবস্থান এবং সরকারি খরচে নিরাপত্তা দেওয়া নিয়ে ইসরায়েলে বেশ সমালোচনা রয়েছে।
নেতানিয়াহুর এই বক্তব্যের পর ইসরায়েলি সাংবাদিক অমিত সেগাল জানান, এই হামলার চেষ্টার বিষয়টি কয়েক মাস আগেই জানা গিয়েছিল, তবে তা প্রকাশের ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মোজতবা নিজেও ওই হামলায় আহত হন এবং তার পরিবারের একাধিক সদস্যকে হারান। পরবর্তীতে এক বার্তায় তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।
সূত্র: ফ্রান্স ২৪

আরও পড়ুনঃ  গরু চুরির অভিযোগে ঝিনাইদহে গণপিটুনিতে নিহত ১, আহত ১
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

আপডেটের সময়: ১০:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ইরান তার দুই ছেলের একজনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি। মঙ্গলবার (২৪ আগস্ট) ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।
আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার সময় এই প্রসঙ্গটি উঠে আসে। আইজেনকটকে নিরাপত্তা দিতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট রাজি হয়নি বলে যে খবর বেরিয়েছে, তা নিয়ে কথা বলার সময় নেতানিয়াহু তার পূর্ণ নিরাপত্তার পক্ষে মত দেন। তিনি বলেন, ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত না করা হলে ইরানিরা তাদের পরিকল্পনায় সফল হতে পারে।
নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ঠিক কোন ছেলেকে নিশানা করা হয়েছিল, তা তিনি স্পষ্টভাবে বলেননি। তার বড় ছেলে ৩৫ বছর বয়সী ইয়াইর ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থান করছেন এবং শিন বেটের নিরাপত্তায় আছেন বলে জানা যায়। মায়ামিতে তার অবস্থান এবং সরকারি খরচে নিরাপত্তা দেওয়া নিয়ে ইসরায়েলে বেশ সমালোচনা রয়েছে।
নেতানিয়াহুর এই বক্তব্যের পর ইসরায়েলি সাংবাদিক অমিত সেগাল জানান, এই হামলার চেষ্টার বিষয়টি কয়েক মাস আগেই জানা গিয়েছিল, তবে তা প্রকাশের ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মোজতবা নিজেও ওই হামলায় আহত হন এবং তার পরিবারের একাধিক সদস্যকে হারান। পরবর্তীতে এক বার্তায় তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।
সূত্র: ফ্রান্স ২৪

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯