বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র শীর্ষ কর্মকর্তারা। রোববার (১৪ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, ইসলামী ব্যাংকের বর্তমান সার্বিক পরিস্থিতি ও ব্যবসায়িক কার্যক্রমের হালনাগাদ অবস্থা সম্পর্কে গভর্নরকে অবহিত করতেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)সহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বৈঠকে ইসলামী ব্যাংকের আর্থিক সূচক, গ্রাহকসেবা এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকটির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 
























