ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্বকাপে দাপুটে শুরু যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে হার মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান মদ–সিগারেটের ট্যাক্স বাড়ানো নিয়ে বিরোধী দলের নাখোশি, কক্সবাজারে তারেক রহমান শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবককে পুলিশের কাছে সোপর্দ ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯ আগস্টে রূপপুর থেকে আসছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান বিশ্বকাপের উন্মাদনায় শোবিজ, কোন তারকার প্রিয় দল কোনটি?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেও বিপাকে হাইতি, জার্সি বদলাতে বললো ফিফা

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  আজতেকায় ইতিহাসের ছোঁয়া, পেলে–ম্যারাডোনাকে বিশ্বকাপ উদ্বোধনে বিশেষ শ্রদ্ধা

সেসময় তার পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এবার বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া নতুন এই সহায়তা ঋতুপর্ণা ও তার পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের মঞ্চে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে বাড়ছে ফিফার ওপর চাপ
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপে দাপুটে শুরু যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে হার

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৬:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের মঞ্চে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে বাড়ছে ফিফার ওপর চাপ

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  লাল কার্ডের ঝড়ে উত্তপ্ত ম্যাচ, ব্রাজিল নারী দলের ৮ লাল কার্ডের ঘটনা