ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কমিশনের বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে শহরের মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া এলাকার বাসিন্দা এবং বাবু নামে এক ব্যক্তির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত মেহেদি, জিসান ও রজব আলী ছোটবেলা থেকেই বন্ধু ছিলেন। তারা জেলা হাসপাতালে রোগী আনা-নেওয়া এবং বিভিন্ন পরীক্ষার কমিশনভিত্তিক কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় পরিচিত।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্থানীয়দের ধারণা, রোগীর ট্রলি ও বিভিন্ন পরীক্ষার কমিশনের অর্থ ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে মেডিকেল মোড়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসান রজব আলীকে ছুরিকাঘাত করেন।

আরও পড়ুনঃ  গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক ইসারুল ইসলাম তুষার জানান, ছুরিকাহত অবস্থায় রজব আলীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  মিয়ানমারে পাচারের পথে ৬৫০ বস্তা সিমেন্ট, আটক ৫

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কমিশনের বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আপডেটের সময়: ০৬:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে শহরের মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া এলাকার বাসিন্দা এবং বাবু নামে এক ব্যক্তির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত মেহেদি, জিসান ও রজব আলী ছোটবেলা থেকেই বন্ধু ছিলেন। তারা জেলা হাসপাতালে রোগী আনা-নেওয়া এবং বিভিন্ন পরীক্ষার কমিশনভিত্তিক কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় পরিচিত।

আরও পড়ুনঃ  গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক

স্থানীয়দের ধারণা, রোগীর ট্রলি ও বিভিন্ন পরীক্ষার কমিশনের অর্থ ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে মেডিকেল মোড়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসান রজব আলীকে ছুরিকাঘাত করেন।

আরও পড়ুনঃ  মিয়ানমারে পাচারের পথে ৬৫০ বস্তা সিমেন্ট, আটক ৫

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক ইসারুল ইসলাম তুষার জানান, ছুরিকাহত অবস্থায় রজব আলীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ