ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা আদায়ের দাবি শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে ১০ লাখ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ২১ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুজন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান খায়রুল আনাম যুক্তরাষ্ট্রে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার ডিকিউ মিথুন শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের আইনজীবীদের জেরার মুখে তদন্ত কর্মকর্তা মধ্যপ্রাচ্যের সংঘাতে কমতে পারে রেমিট্যান্স, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার কথা রয়েছে। এর এক দিন আগে নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

তবে বিক্ষোভ মিছিলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। একই সঙ্গে মিছিলের জন্য পুলিশের অনুমতি পাওয়া গেছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টায় মিছিল শুরু হওয়ার কথা। কেন্দ্রীয় রাজধানীতে সাম্প্রতিক ঘটনাবলির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদ।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতে নতুন উদ্যোগ ওয়ালটনের, সোলার ইকো-সিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, দলের ছাত্র ও যুব সংগঠন এই মিছিলের আয়োজন করেছে। তিনি নিজেও এতে অংশ নেবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দিল্লিতে ব্যস্ত থাকায় তিনি কর্মসূচিতে যোগ দিতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি কুণাল। মিছিলের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের অনুমতি পাওয়া গেছে কি না, তা তার জানা নেই। তবে পুলিশ কর্মসূচির অনুমতি দেবে না বলেই ধরে নেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ  গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে

এদিকে, এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মিছিলের জন্য আয়োজকেরা ‘খুব ভালো জায়গা’ বেছে নিয়েছেন। যদিও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি, তার মন্তব্যে রাজাবাজার ও পার্ক সার্কাস এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতির দিকে ইঙ্গিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী বিরোধীদের বিরুদ্ধে ‘দিমাগি নকশাল’ ও দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মেলানোর অভিযোগও তোলেন। তার দাবি, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব তৎপরতা চালানো হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিক্ষোভের পেছনেও তিনি ‘ডিপ স্টেট’-এর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  সৌদি বিমানবন্দরে হামলায় ৪ জন নিহত, নিশ্চিত করল কর্তৃপক্ষ

অন্যদিকে, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশের অভিযোগ, কেন্দ্র সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিও জানিয়েছে দলটি। তাকে ‘ভোট চোর’ আখ্যা দিয়েছে তৃণমূলের এই অংশ। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশি হেফাজতে নেওয়ার প্রতিবাদ এবং তরুণ প্রজন্মের বিরোধী নেতাদের ওপর দমন-পীড়নের অভিযোগও তাদের কর্মসূচির অন্যতম বিষয়।

দলীয় নেতাকর্মীরা সোমবার থেকেই মিছিলের সমর্থনে কলকাতার বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের ছাত্র, যুব, শ্রমিক ও নারী সংগঠনের সদস্যদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন

কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ

আপডেটের সময়: ০৯:১৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি অংশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার কথা রয়েছে। এর এক দিন আগে নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

তবে বিক্ষোভ মিছিলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। একই সঙ্গে মিছিলের জন্য পুলিশের অনুমতি পাওয়া গেছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টায় মিছিল শুরু হওয়ার কথা। কেন্দ্রীয় রাজধানীতে সাম্প্রতিক ঘটনাবলির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদ।

আরও পড়ুনঃ  ২১ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুজন

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, দলের ছাত্র ও যুব সংগঠন এই মিছিলের আয়োজন করেছে। তিনি নিজেও এতে অংশ নেবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দিল্লিতে ব্যস্ত থাকায় তিনি কর্মসূচিতে যোগ দিতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি কুণাল। মিছিলের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের অনুমতি পাওয়া গেছে কি না, তা তার জানা নেই। তবে পুলিশ কর্মসূচির অনুমতি দেবে না বলেই ধরে নেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ  হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য

এদিকে, এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মিছিলের জন্য আয়োজকেরা ‘খুব ভালো জায়গা’ বেছে নিয়েছেন। যদিও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি, তার মন্তব্যে রাজাবাজার ও পার্ক সার্কাস এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতির দিকে ইঙ্গিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী বিরোধীদের বিরুদ্ধে ‘দিমাগি নকশাল’ ও দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মেলানোর অভিযোগও তোলেন। তার দাবি, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব তৎপরতা চালানো হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিক্ষোভের পেছনেও তিনি ‘ডিপ স্টেট’-এর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজারের হোটেলে উঠেছিলেন স্কুলছাত্রী তাজমিন, রেজিস্টারে বয়স ১৮