ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কারখানা বন্ধ ও অগ্নিসংযোগ নিয়ে শঙ্কা, পোশাকশিল্প রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ চান জামায়াত আমির

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা, কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব ঘটনার পেছনে কোনো মহলের ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগের কথা জানান।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

পোস্টে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। কোনো মালিক কিংবা শ্রমিক কারখানা ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তাঁর বিশ্বাস, কোনো শ্রমিকই এমন কর্মকাণ্ডে জড়িত হতে চান না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে এ শিল্পে যখন নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা, তখন একের পর এক কারখানা বন্ধ ও অস্থিরতার ঘটনা বিশেষভাবে চিন্তার বিষয়।

আরও পড়ুনঃ  শ্রমিক আন্দোলন দমনে বলপ্রয়োগ করছে সরকার: নাহিদ ইসলাম

জামায়াত আমিরের আশঙ্কা, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করতে পারে। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

আরও পড়ুনঃ  জামায়াতের নেতাদের নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা

এ অবস্থায় পোশাকশিল্পের মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল, আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।

একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা, উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং চলমান শ্রমিক অসন্তোষের শান্তিপূর্ণ সমাধানে সরকারকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কারখানা বন্ধ ও অগ্নিসংযোগ নিয়ে শঙ্কা, পোশাকশিল্প রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ চান জামায়াত আমির

আপডেটের সময়: ০১:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা, কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব ঘটনার পেছনে কোনো মহলের ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগের কথা জানান।

আরও পড়ুনঃ  শ্রমিক আন্দোলন দমনে বলপ্রয়োগ করছে সরকার: নাহিদ ইসলাম

পোস্টে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। কোনো মালিক কিংবা শ্রমিক কারখানা ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তাঁর বিশ্বাস, কোনো শ্রমিকই এমন কর্মকাণ্ডে জড়িত হতে চান না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে এ শিল্পে যখন নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা, তখন একের পর এক কারখানা বন্ধ ও অস্থিরতার ঘটনা বিশেষভাবে চিন্তার বিষয়।

আরও পড়ুনঃ  দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সভায় নাহিদ ইসলামের বক্তব্য