Khaleda Zia-কে উপহার দেওয়া আলোচিত ‘কালো মানিক’ নামের বিশাল ষাঁড়টি এবার বিক্রি করতে চান পটুয়াখালীর খামারি Sohag Mridha। ৪৫ মণের এই ষাঁড়টির দাম চাওয়া হয়েছে ২২ লাখ টাকা।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে খামারটিতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার ষাঁড়টি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সোহাগ মৃধা জানান, সাত বছর ধরে সন্তানের মতো করে তিনি ষাঁড়টিকে লালন-পালন করছেন। ২০১৮ সালে কেনা একটি গাভির বাছুর থেকেই বড় হয়ে ওঠে ‘কালো মানিক’।
গত বছর তিনি ষাঁড়টি Khaleda Zia-কে উপহার দিতে ঢাকায় নিয়ে যান। পরে তিনি সেটি সোহাগের ছেলে জিসানের হাতে ফিরিয়ে দিয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতার কাজে ব্যবহার করার পরামর্শ দেন।
খামারির দাবি, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন করা এই ষাঁড়টির পেছনে প্রতিদিন প্রায় এক হাজার থেকে বারোশ টাকা খরচ হয়। তিনি জানিয়েছেন, ক্রেতাকে একটি ছাগলও উপহার হিসেবে দেওয়া হবে।
স্থানীয়রা আশা করছেন, দীর্ঘদিনের পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন সোহাগ মৃধা।
প্রতিবেদকের নাম 























