ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের দেওয়া রায় অনুযায়ী অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু!

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মেহদি খানকি। তার বিরুদ্ধে একটি ‘বিপ্লববিরোধী সন্ত্রাসী সংগঠনের’ সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে বিভিন্ন অপারেশন পরিচালনার অভিযোগ আনা হয়েছিল।

ইরানি কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা বাহিনী কারাজ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি অ্যামাজনের ক্লাউডে সংরক্ষণ করেছে ইসরাইল

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল পিস্তল, গুলি, বিস্ফোরক নিয়ন্ত্রণের রিমোট, হাতে তৈরি গ্রেনেড, কাঁধ থেকে নিক্ষেপযোগ্য বিস্ফোরক টিউব এবং উচ্চক্ষমতাসম্পন্ন বোমা।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

ইরানের দাবি, এসব অভিযোগের ভিত্তিতে বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং পরবর্তীতে সেই রায় কার্যকর করা হয়।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আপডেটের সময়: ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের দেওয়া রায় অনুযায়ী অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মেহদি খানকি। তার বিরুদ্ধে একটি ‘বিপ্লববিরোধী সন্ত্রাসী সংগঠনের’ সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে বিভিন্ন অপারেশন পরিচালনার অভিযোগ আনা হয়েছিল।

ইরানি কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা বাহিনী কারাজ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপনীয়তা পাচার, অভিযুক্ত ভারতীয় উইং কমান্ডার

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল পিস্তল, গুলি, বিস্ফোরক নিয়ন্ত্রণের রিমোট, হাতে তৈরি গ্রেনেড, কাঁধ থেকে নিক্ষেপযোগ্য বিস্ফোরক টিউব এবং উচ্চক্ষমতাসম্পন্ন বোমা।

আরও পড়ুনঃ  জব্দ মার্কিন অস্ত্র বিশ্লেষণ করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান