ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর বরিশালে গ্রামীণ ব্যাংকের কার্যালয় ও বিএম কলেজের সামনে আগুন একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চকরিয়া-সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল, বন পুনরুদ্ধারে চাইলেন ব্যাখ্যা

কক্সবাজারের চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা এবং পুনরুদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট। বনভূমি ডি-রিজার্ভ (সংরক্ষিত মর্যাদা প্রত্যাহার) সংক্রান্ত প্রজ্ঞাপন এবং বন পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বৈধতা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

রুলে জানতে চাওয়া হয়েছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া-সুন্দরবনকে সংরক্ষিত বন থেকে অবমুক্ত করার প্রজ্ঞাপন এবং বনভূমি পুনরুদ্ধারে বিবাদীদের ব্যর্থতা কেন সংবিধান ও প্রচলিত আইনের পরিপন্থি, অসাংবিধানিক, বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দায়ের করা এক জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে বেলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশরাফ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুমানা শারমিন।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগ সুরক্ষায় বাণিজ্যিক আদালত আইন সংশোধন করছে সরকার

রিটে উল্লেখ করা হয়, চকরিয়া-সুন্দরবন একসময় কক্সবাজারের একটি বিস্তীর্ণ সংরক্ষিত ম্যানগ্রোভ বনভূমি ছিল। তবে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ইজারা, অবৈধ দখল এবং বিভিন্ন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ডি-রিজার্ভ করার ফলে বনভূমিটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। একাধিকবার পুনরুদ্ধারের নির্দেশনা জারি হলেও তা বাস্তবায়ন হয়নি, যা বন আইন, ১৯২৭ এবং সংবিধানের ১৮ক অনুচ্ছেদে পরিবেশ সংরক্ষণবিষয়ক অঙ্গীকারের লঙ্ঘন বলে দাবি করা হয়।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

রিটে ভূমি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ বন অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা

চকরিয়া-সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল, বন পুনরুদ্ধারে চাইলেন ব্যাখ্যা

আপডেটের সময়: ১২:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

কক্সবাজারের চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা এবং পুনরুদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট। বনভূমি ডি-রিজার্ভ (সংরক্ষিত মর্যাদা প্রত্যাহার) সংক্রান্ত প্রজ্ঞাপন এবং বন পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বৈধতা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

রুলে জানতে চাওয়া হয়েছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া-সুন্দরবনকে সংরক্ষিত বন থেকে অবমুক্ত করার প্রজ্ঞাপন এবং বনভূমি পুনরুদ্ধারে বিবাদীদের ব্যর্থতা কেন সংবিধান ও প্রচলিত আইনের পরিপন্থি, অসাংবিধানিক, বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দায়ের করা এক জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে বেলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশরাফ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুমানা শারমিন।

আরও পড়ুনঃ  ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা

রিটে উল্লেখ করা হয়, চকরিয়া-সুন্দরবন একসময় কক্সবাজারের একটি বিস্তীর্ণ সংরক্ষিত ম্যানগ্রোভ বনভূমি ছিল। তবে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ইজারা, অবৈধ দখল এবং বিভিন্ন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ডি-রিজার্ভ করার ফলে বনভূমিটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। একাধিকবার পুনরুদ্ধারের নির্দেশনা জারি হলেও তা বাস্তবায়ন হয়নি, যা বন আইন, ১৯২৭ এবং সংবিধানের ১৮ক অনুচ্ছেদে পরিবেশ সংরক্ষণবিষয়ক অঙ্গীকারের লঙ্ঘন বলে দাবি করা হয়।

আরও পড়ুনঃ  মিরপুরে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’-এর প্রথম ব্যাচ শুরু