চট্টগ্রামে কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত বিভিন্ন খালের মুখ সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের তিন প্রতিমন্ত্রী। শনিবার (১৬ মে) চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে তারা এই পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনে অংশ নেওয়া প্রতিমন্ত্রীরা হলেন—নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তারা কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত মহেশখালসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খালের মুখ ঘুরে দেখেন এবং চলমান ড্রেজিং কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, নদীর নাব্যতা বজায় রাখা এবং খালগুলোর পানি প্রবাহ সচল রাখার জন্য নিয়মিত ড্রেজিং কার্যক্রম চলছে। এতে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হচ্ছে এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীরা খাল ও নদীর বর্তমান ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে আরও সতর্কভাবে কাজ করার নির্দেশনা দেন।
এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করেন।
প্রতিবেদকের নাম 
























