ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আগামী রোববার (২৮ জুন) চট্টগ্রামে ১৪ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা ও চসিক এলাকায় মোট ১৪ লাখ ৪ হাজার ১৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯৬ হাজার ৭৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৪৬ হাজার ৯০ জনসহ মোট ৮ লাখ ৪২ হাজার ১৬৯ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে ১৭টি স্থায়ী ও ৪ হাজার ৮০০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ১ লাখ ২ হাজার এবং ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ৭ লাখ ৫৫ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বিএনপিকে ফ্যাসিবাদের দল বললে জ্ঞানের অভাবেরই পরিচয়’—মির্জা ফখরুল

অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯২ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৭০ হাজার শিশুসহ মোট ৫ লাখ ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ৪১টি স্থায়ী ও ১ হাজার ২৮০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ১ লাখ ৫ হাজার এবং ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ৪ লাখ ৯১ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে ছেঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুলের মৃত্যু

চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের রাতকানা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ  এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচি সফল করতে হবে।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম জেলা ও সিটি করপোরেশনের নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য বিভাগ আশা করছে, সবার সহযোগিতায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আপডেটের সময়: ০৫:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আগামী রোববার (২৮ জুন) চট্টগ্রামে ১৪ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা ও চসিক এলাকায় মোট ১৪ লাখ ৪ হাজার ১৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯৬ হাজার ৭৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৪৬ হাজার ৯০ জনসহ মোট ৮ লাখ ৪২ হাজার ১৬৯ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে ১৭টি স্থায়ী ও ৪ হাজার ৮০০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ১ লাখ ২ হাজার এবং ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ৭ লাখ ৫৫ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি

অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯২ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৭০ হাজার শিশুসহ মোট ৫ লাখ ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ৪১টি স্থায়ী ও ১ হাজার ২৮০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ১ লাখ ৫ হাজার এবং ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ৪ লাখ ৯১ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের রাতকানা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ  এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল