ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কর্তৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আয়োজনে মমতা’র বরকল শাখায় উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার প্রাণিসম্পদ উৎপাদনে সংশ্লিষ্ট খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, মমতা’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে গবাদিপশুর আদর্শ বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক ডা. ফেরদৌসী আক্তার সঠিক নিয়ম মেনে উত্তম ব্যবস্থাপনায় গাভী ও হাঁস-মুরগি পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুনঃ  মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি

তিনি গবাদিপশু পালনে সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গবাদিপশুর বিভিন্ন সংক্রামক রোগ যেমন ক্ষুরা, গলাফুলা, তড়কা ও লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬

উল্লেখ্য, মমতা দীর্ঘদিন ধরে নির্ধারিত কর্ম এলাকায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটি খামারিদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ

আপডেটের সময়: ০৭:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কর্তৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আয়োজনে মমতা’র বরকল শাখায় উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার প্রাণিসম্পদ উৎপাদনে সংশ্লিষ্ট খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  টেকনাফে মানবপাচারকারীদের গোলাগুলি: সৈনিক তিতাস শেখের বীরত্বপূর্ণ আত্মত্যাগ”

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, মমতা’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে গবাদিপশুর আদর্শ বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক ডা. ফেরদৌসী আক্তার সঠিক নিয়ম মেনে উত্তম ব্যবস্থাপনায় গাভী ও হাঁস-মুরগি পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬

তিনি গবাদিপশু পালনে সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গবাদিপশুর বিভিন্ন সংক্রামক রোগ যেমন ক্ষুরা, গলাফুলা, তড়কা ও লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের